চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের প্রকোপ কমে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার পরে শীতের প্রকোপ কমতে শুরু করে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কুয়াশা ও শীতের হিমেল হাওয়া এখনও রয়েছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা আজ বৃহস্পতিবার রেকর্ড  করা হয়েছে যশোরে ৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সকাল থেকে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য জানান দিচ্ছে তার উপস্থিতি। দিন যতো যাবো ততো তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো.আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ। প্রতিদিনই উন্নতি হচ্ছে তাপমাত্রার।’

তিনি আরও বলেন, গতকাল থেকেই সারাদেশে তাপমাত্রার উন্নতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এভাবে দিন যতো যাবো ততো তাপমাত্রা বাড়তে থাকবে।

Banglabid

দেশের সর্বনিন্ম তাপমাত্রা আজ রেকর্ড  করা হয়েছে যশোরে ৬ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে সাতক্ষীরায় ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় আজ রেকর্ড  করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতের জেলা রাজশাহীতে আজ তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় বিরাজ করছে ১১দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এই শীতের মধ্যেই প্রতিবছর শুরু হয় বিশ্ব ইজতেমা। ইজতেমার সময় শীত অনুভূত হলেও কমে আসবে শৈত্য প্রবাহের প্রকোপ। ইজতেমার সময় প্রচণ্ড শীত ও মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও এ বছর এ ধরণের কোন সম্ভাবনা নেই বলে আশা করছেন আবহাওয়া অফিস।

Reneta

প্রকৃতির এ খামখেয়ালিপনায় আড়ষ্ট সারাদেশ। বিশেষ করে দরিদ্র মানুষের কষ্ট উঠেছে চরমে। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। হাসপাতালে শয্যা না পেয়ে  তীব্র শীতের মধ্যে অনেকের ঠাঁই হচ্ছে বারান্দার মেঝেতে। রোগীর সাথে সাথে দুর্ভোগ পোহোচ্ছে রোগীর স্বজনরাও। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাশীতশৈত্য প্রবাহসর্বনিম্ন তাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

ইউটিউবেও মনির খানের অনন্য রেকর্ড

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT