চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ২৭ মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৭ মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া লঞ্চটি ক্রেনের মাধ্যমে নদীর পাড়ে টেনে আনে। এরপর লঞ্চটির ভেতরে তল্লাশি করে এসব মৃতদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমডোর মো. সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে টেনে আনা হয়। এসময় লঞ্চের ভেতর থেকে নারী, শিশু ও বেশ কয়েকজন পুরুষসহ আরো ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাত ১২টা পর্যন্ত আরও ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

জানা গেছে, রাবিত আল হাসান’ নামের মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ ও শিশুসহ অনেক যাত্রী নিখোঁজ ছিল।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ‘রাবিত আল হাসান’ নামের যাত্রীবাহী লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। লঞ্চের যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জ লঞ্চ ডুবিশীতলক্ষ্যা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT