চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিষ্যদের কাছে ক্লপের চাওয়া ‘আগুনে পারফরম্যান্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমের ফলাফল মনে রাখলে লিভারপুলের কাছে পাত্তাই পাওয়ার কথা নয় পোর্তোর। গত চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে পর্তুগিজ ক্লাবটিকে তাদের মাঠেই ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল অলরেডরা। তারপরও ইয়ুর্গেন ক্লপের মনে খচখচ ভাবটা কাটছেই না। কারণ এই পোর্তোই আবার ফিরতি লেগে লিভারপুলকে তাদের মাঠেই করেছিল জয় বঞ্চিত। কে জানে এই মৌসুমেও একই ঘটনার পুনরাবৃত্তি করবে না ক্লাবটি!

শিষ্যদের থেকে তাই সেরাটাই চাইছেন ইয়ুর্গেন ক্লপ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে এবার ঘরের মাঠ থেকে হাসি নিয়ে ফিরতে দিতে রাজী নন লিভারপুল কোচ। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায়।

২০০৪ সালে সবশেষ হোসে মরিনহোর হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নখদন্তহীন হয়ে পড়েছে পোর্তো। কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠানে বড় সবগুলো দলের চাওয়া ছিল পোর্তোকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া। সেই হিসেবে এমন প্রতিপক্ষকে পেলে তো খুশিই থাকার কথা লিভারপুল কোচের!

অথচ ইয়ুর্গেন ক্লপ বলছেন তার ঠিক উল্টোটা। পচা শামুকে পা কাঁটা অস্বাভাবিক কিছু না। এবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোই তার প্রমাণ। আর অতিরিক্ত আত্মবিশ্বাস যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে। পোর্তোর বিপক্ষে এই আত্মবিশ্বাসকে সর্বনাশ হিসেবে দেখছেন ক্লপ।

‘নক-আউট পর্বে সবাই পোর্তোকে প্রতিপক্ষ হিসেবে চেয়েছিল। কিন্তু বিশ্বাস করুণ আমরা একেবারেই ওদের চাইনি। ফুটবল সম্পর্কে যাদের ভালো ধারণা রয়েছে তারা কখনও পোর্তোর মতো দলের বিরুদ্ধে খেলতে চাইবে না। কঠিন একটা ম্যাচ হবে। চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার।’

পোর্তোর বিপক্ষে খেলা নিয়ে চিন্তায় থাকলেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি ক্লপ। বিশেষ করে আট ম্যাচ পর সাউদাম্পটনের বিপক্ষে মোহামেদ সালাহর গোল বিশেষ স্বস্তি দিচ্ছে তাকে। প্রিয় শিষ্যর হয়ে একহাতও নিয়েছেন সালাহর সমালোচকদের, ‘আট ম্যাচে সালাহ গোল করতে পারেনি বলে অনেকেই ওর সমালোচনা করেছেন। কিন্তু আমি ওর ফর্ম নিয়ে কখনওই উদ্বিগ্ন ছিলাম না। আর সালাহ নিজেও চিন্তিত ছিল বলে মনে হয় না।’

Reneta

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুর্দান্ত এক লিভারপুলকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পোর্তো। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে অলরেডরা। নিজেদের লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা পোর্তোর ডিফেন্ডার পেপের অবশ্য হুমকি, লিভারপুলকে কাঁপিয়ে দেবে তার দল।

‘আমি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি(রিয়াল মাদ্রিদের হয়ে)। সৃষ্টিকর্তা চাইলে আরও একবার চ্যাম্পিয়ন হব। কাজটা কঠিন। কারণ, লিভারপুলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপউয়েফা চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT