ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সুজন ওরফে চেতন পন্ডিত (১২) নামের এক শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তারভীন হাসান আনিস। এদের মধ্যে আকরাম হোসেন পালতক রয়েছেন।
২০১১ সালের ৩০ আগষ্ট তারাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন ওরফে চেতন পন্ডিত নামে ওই শিশুকে হত্যা করে লাউটিয়া গ্রামে একটি পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।







