চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু সাহিত্যই ফরিদুর রেজা সাগরকে অমর করে রাখবে: আসাদুজ্জামান নূর

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১:৪০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
শিল্প সাহিত্য
A A
ফখনেরিদুর রেজা সাগরের ১২খন্ডের কিশোর উপন্যাসের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা

ফখনেরিদুর রেজা সাগরের ১২খন্ডের কিশোর উপন্যাসের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা

শুক্রবার সকাল দশটা। রাজধানী শাহবাগের শিশু একাডেমি কচি কাঁচায় ভরে গেছে। শিশুদের কলকাকলিতে মুখোর হয়ে উঠেছে একাডেমির বইমেলা প্রাঙ্গণ। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের তালে তালে ছয় শিশুর নাচের মধ্য দিয়ে শুরু হলো মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোর সমগ্র প্রকাশনা অনুষ্ঠান। গতকাল শুক্রবার এর অায়োজন করে সময় প্রকাশন।

বক্তব্য রাখছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি সাগরকে বড় হয়ে উঠতে দেখেছি। ক্রমাগত সে ডালপালা ছড়াচ্ছে। এতবড় মিডিয়া সামলানোর পাশাপাশি সে লিখছে এবং শিশুদের জন্য লিখছে। ছোটদের জন্য লেখা সবচেয়ে কঠিন। কারণ তাদের মনের নাগাল পাওয়া সহজ নয়। বাচ্চাদের মন কোনো নিয়মের তোয়াক্কা করে না। সাগর ছোটদের মনের অলিগলিতে বিচরণ করে লিখে যাচ্ছে। শিশু সাহিত্যই সাগরকে অমর করে রাখবে।’

অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে মন্ত্রী আসাদুজ্জামান নূর সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করে শোনান।

Banglabid

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজির লিটন, শিশু সাহিত্যিক আলী ইমাম, শিশু সাহিত্যিক ও রাজনীতিবিদ শাহরিয়ার কবির, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন ও সময় প্রকাশনের ফরিদ আহমেদ। এ আয়োজনে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।

কবি আসাদ চৌধুরী বলেন, ‘ফরিদুর রেজা সাগর বাঙালিয়ানার সূত্র এবং ক্ষেত্রগুলোকে সনাক্ত করেছেন এবং সেগুলোকে ব্যক্তিগতভাবে তার বেসরকারি টেলিভিশন চ্যানেলে অগ্রাধিকার দিয়ে প্রচার করছেন। রবীন্দ্রমেলা, নজরুলমেলা, বর্ষবরণের মতো অনুষ্ঠানগুলো ছড়িয়ে দিয়েছেন। তিনি নাটক লিখেছেন ইবনে সিনাকে নিয়ে, শেখ সাদিকে নিয়ে। শিশু সাহিত্য তার হাত ধরে এগিয়ে যাচ্ছে এবং যাবে। আজ তার কিশোর সমগ্র ১২ খণ্ড প্রকাশ হচ্ছে। একদিন ২৫ খণ্ড প্রকাশ হবে।’

আনজির লিটন সব সাহিত্যিকদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Reneta

শাহরিয়ার কবির বলেন, ‘শিশু সাহিত্যের সকল শাখায় ফরিদুর রেজা সাগরের বিচরণ। সাগর তার লেখা দিয়ে শিশুদের বাংলাদেশ চেনাচ্ছে। দেশের আনাচে কানাচে ঘুরছে তার সৃষ্ট চরিত্রের মাধ্যমে।’

ইমদাদুল হক মিলন বলেন, ‘সাগর অত্যন্ত সরল ও চমৎকার ভঙ্গিতে রহস্য সৃষ্টি করে লেখেন যা থেকে পাঠক বের হতে পারে না। সাগরের লেখায় আটকে যান। সাগরের মধ্যে বড় লেখকের সবগুলো গুণ বিদ্যমান। সে যখন শিশুদের জন্য লেখে নিজেও শিশু হয়ে যায়। এটা বড় লেখকদের গুণ।’

আলী ইমাম বলেন, ‘ফরিদুর রেজা সাগর তার লেখার মাধ্যমে অ্যাপল এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এর মতো বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। জীর্ণ, ম্লান, ধূসর শিশুসাহিত্যকে স্মার্টরুপে উপস্থাপন করে শিশু সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ করছে। সাগরের লেখা পড়ে শিশুরা দেশকে ভালোবাসবে একং জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গরবে।’ আফজাল হোসেন বলেন, ‘ সাগরের লেখা পড়লে বোঝা যায় সে শৈশব হারায়নি। এখনো শিশুদের মনন বুঝে সে উপযোগী লেখা উপহার দিয়ে যাচ্ছেন।’

স্বাগত বক্তব্যে ফরিদ আহমেদ উপস্থিত অতিথি ও দর্শকের ধন্যবাদ ও ফরিদুর রেজা সাগরকে জানান আন্তরিক অভিনন্দন ।

আমিরুল ইসলাম বলেন, ‘ফরিদুর রেজা সাগর একটি প্রচার মাধ্যমের প্রধান ব্যক্তি হয়েও তিনি থাকেন প্রাতপ্রদ্বীপের আড়ালে। শিশুদের তিনি প্রচণ্ড ভালোবাসেন। তার ডেস্কে গেলে দেখা যায় শিশুদের নানান খেলনা। আজ তার ১২ খণ্ডের কিশোর সমগ্র প্রকাশ শিশু সাহিত্যের তথা বাংলা সাহিত্যের জন্য বড় ঘটনা। একদিন তার ২৫ খণ্ড প্রকাশ হবে।’

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর তার লেখালেখির গল্প করতে গিয়ে বলেন, ‘আমার দুই কন্যা মেঘনা ও মোহনা ছোটবেলায় বই ভালোবাসতো। বই পেলেই হাতে নিয়ে দেখত। কোথাও গেলে ছোট ছোট পায় হাঁটতে হাঁটতে বইয়ের দোকানে চলে যেত। নেড়েচেড়ে বই দেখত। ওদের বইপ্রীতি দেখেই লেখালেখি শুরু করি। এখন মেঘনা মোহনা অনেক বড় হয়েছে। আজও ওরা আমার লেখার প্রথম পাঠক। শিশুদের নিয়ে লেখা শুরু করে শিশুদের পৃথিবীতে যেন আটকে গেছি। আটকে থাকতে চাই।’

পরিবেশিত হয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের কণ্ঠে গান

অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিদের অংশগ্রহণে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেরা কণ্ঠ বিজয়ী কোনালের গান ও শিশুদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  ছোট কাকু খ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ১২ খণ্ড কিশোর সমগ্রে স্থান পেয়েছে কিশোর উপন্যাস, ভ্রমণ, সায়েন্স ফিকশন, গল্প, নাটক, স্মৃতিগদ্য।

ফরিদুর রেজা সাগর একুশে পদক, বাংলা একাডেমি পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু পুরস্কার অর্জন করেছেন।

ছবি: ওবায়দুল হক ‍তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT