চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু রাজনের হত্যাকারীদের ধরতে রাতভর অভিযান

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১২:০২ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সিলেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু শেখ সামিউল আলম রাজনের খুনিদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অপরাধী কামরুলের দেশ ত্যাগের ওপরে নিষেধাজ্ঞা থাকলেও গুজব ছড়িয়েছে, কামরুল ঘটনার পরপরই দেশ ছেড়েছে। নিহত রাজনের পিতা মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানও একইরকম দাবি করেছেন। হত্যাকারীদের ধরতে প্রশাসনের প্রতি ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী।

অভিযানে চিহ্নিত অপরাধীদের এক আত্নীয়কে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন,  হত্যাকারীদের বাড়িঘর, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য যেসব জায়গায় তারা থাকতে পারে সব জায়গায় অভিযান চলছে। রাতে একজনকে আটক করা হয়েছে, যে খুনিদের বিষয়ে তথ্য দিতে পারে।

সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে ঘটনাটির ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয় হত্যাকারীরা।

উপ-কমিশনার বলেন, এমন অমানবিক ঘটনায় দায়ীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ।

রাজনকে হত্যার পরে লাশ গুম করার সময় একজনকে পুলিশ আটক করে। নিহত রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

Reneta

মঙ্গলবার সিলেটের কুমারগাঁও উপজেলার বাস স্টেশন এলাকার সুন্দর আলি মার্কেটের সামনে এ হত্যার ঘটনা ঘটে । শিশুটি আদৌ চুরি করেছিলো কিনা সে বিষয়ে কেউই কিছু বলতে পারেনি। অথচ তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় ৪ জনকে আসামী করে মামলা করে। শিশুটির মৃত্যুর পর লাশ গুম করার সময় মুহিতকে আটক করে পুলিশ।

বিকেলে প্রতিবাদ
রাজন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিলেটের সব শ্রেণী পেশার মানুষ সমাবেশ করবেন। থাকবেন জাতীয় দলের হয়ে খেলা সিলেটের সাবেক ক্রিকেটাররাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকা ঝলমলে ইফতার পার্টিতে শাবনূর

পরবর্তী

আগস্টে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ফাইভ

পরবর্তী

আগস্টে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ফাইভ

রাজধানীতে ১১ ডাকাত ও ৩ ভুয়া ডিবি আটক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT