চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান সেভ দ্য চিলড্রেনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
শিশু

শিশুদের ওপর সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। শিশুরা শিকার হচ্ছে ধর্ষণ, অপহরণ, গুম, খুন ও অন্যান্য অপরাধের। এমনকি অপরাধ সংঘটিত করার জন্যও ব্যবহার করা হচ্ছে তাদের। দেশজুড়ে এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

সেভ দ্য চিলড্রেনের নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী, ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণজনিত হত্যাচেষ্টার মূল শিকার হচ্ছে শিশুরাই। এ বছর শুধু জানুয়ারি মাসেই এমন ঘটনা ঘটেছে কমপক্ষে ৩০টি। এ ছাড়াও যৌন নিপীড়নের শিকার হয়েছে আরও ২৮জন শিশু। এ হিসাব শুধু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ থেকে পাওয়া, প্রকৃত ঘটনা আরও বেশি হতে পারে।

শিশুর প্রতি সহিংসতামূলক এসব অপরাধ বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয়, প্রতিবেশী, শিক্ষক ও পরিচিতজন দ্বারাই ঘটছে। অর্থাৎ পরিবার ও পরিচিত গণ্ডিতে শিশুদের সুরক্ষা নিশ্চিতে আমাদের আরও তৎপর হওয়ার জরুরি। এক্ষেত্রে সরকারি, বেসরকারি ও শিশু অধিকার নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলোকে জোটবদ্ধ হয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করে সেভ দ্য চিলড্রেন।

শিশু সুরক্ষায় বাংলাদেশ সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা প্রশংসনীয়। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও এর প্রকাশ দেখা গেছে। আমরা দেখেছি, এর আগে শিশুহত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনা হয়েছে। একইভাবে শিশু নিপীড়ন ও নির্যাতনের মতো অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আইনের শাসন প্রয়োগে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে দেশব্যাপী শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহবান জানায় সেভ দ্য চিলড্রেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুশিশু নির্যাতনসেভ দ্য চিলড্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT