চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের উচিত অপরাধীকে শাস্তির আওতায় আনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
শিশু নির্যাতন

বাড্ডায় চার বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা নাড়া দিয়েছে সারাদেশকে। সেই সঙ্গে সামনে এসেছে বগুড়ায় মা-মেয়ের উপর নির্যাতনের কথা। একের পর এক এমন সব ঘটনায় উদ্বিগ্ন সারাদেশ। সেসব নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’এর সমন্বয়ক শাহানা হুদা।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, কোন কিছুতে নূন্যতম মনোসংযোগ করতে পারছিনা। বারবার ছোট্ট নয়নতারার মুখটি চোখের সামনে ভেসে উঠছে। ভয়ে কুঁকড়ে উঠছি বাচ্চাটার নিরাপদ বেড়ে ওঠার কথা ভেবে। যখনই কোন শিশুকে দেখি নিপীড়িত হতে তখনই আমার চারপাশের শিশুগুলোর মুখ ভেসে ওঠে। আমাদের ঘরের শিশুরই যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি পরিবারের ও পরিবারের বাইরের লোকদের দ্বারা যৌন নিপীড়ণের শিকার হতে হয়, তাহলে রাস্তায় দাঁড়িয়ে যে বাচ্চাটি ফুল বিক্রি করছে, সেই বাচ্চাটি যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে, তা সহজেই অনুমেয়।

এরপরে শাহানা হুদা লিখেছেন, বগুড়ার ঘটনাটার রেশ থাকতে থাকতেই বাড্ডার ছোট্ট মেয়েটির খবর কানে এল। আামি ভাবতে পারছিনা কতটা অধম ও বিকৃত হলে এমন কাজ করতে পারে কোন ব্যক্তি। অবশ্য কেনইবা ভাবতে পারছিনা। পরপর এরকম ঘটনা ঘটে যাচ্ছে। শিশু থেকে বুড়ি কেউ বাদ যাচ্ছেনা।

রাজনৈতিক পরিচয়ে অনেক অপরাধ করে মাস্তান সন্ত্রাসীরা। টেন্ডারবাজি, চর দখল, নদী দখল, হল দখল, হুমকি-ধামকি, হত্যা, গুম এরকম আারো অনেককিছু। এবার দেখছি ধর্ষণ। পরিবারের নারী সদস্যদের সহায়তায় রাজনৈতিক পরিচয়ে ধর্ষণ। শুধু তা করেই ক্ষান্ত হয়নি, মাথা ন্যাড়া করে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে।

শিশু ধর্ষণ

সবশেষে পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের উচিত নিজেদের দলের স্বার্থেই এসব অপরাধীকে শাস্তির আওতায় আনা। অবস্থা দিনে দিনে এতটাই ভয়াবহ হয়ে উঠছে যে নারীদের নিজেই নিজেকে বাঁচানোর অস্ত্র হাতে তুলে নিতে হবে। কায়দা শিখতে হবে এসব বর্বর দুর্বৃত্তকে ঘায়েল করার। ঘরকন্যার বদলে বা পাশাপাশি আত্মরক্ষার তালিম নিতে হবে। লজ্জাবতী নারী হয়ে থাকার দিন শেষ। যে আমাকে আঘাত করবে, আমিও তাকে আঘাত করবো। আর শিশুকেও সচেতন করে তুলতে হবে, তার চারপাশ সম্পর্কে, তার চেনা মানুষ সম্পর্কে। ধর্ষণ করাটা অন্য যেকোন অপরাধের চেয়েও জঘন্য ও বড় অপরাধ। কাজেই শাস্তিটাও সেরকম হওয়া উচিৎ। মিনতি করি সবার কাছে ধর্ষক যেই হোক, তাকে প্রতিহত করুন, বয়কট করুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬
মোসাম্মৎ মেহেরুননেসা

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT