চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ১১, জুন ২০১৭
জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী-সিএনজি সিলিন্ডার

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের ইতালী প্রবাসী শাহাদাত হোসেন এর ছেলে রাহিম হোসেন মল্লিক (১১) কে তার সৎ মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিহত শিশু মল্লিকের সৎ মা প্রিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত রাহিম হোসেন এর দাদা হাজী শহীদ উল্ল্যাহ জানান, অভিযুক্ত রাবিনা আক্তার প্রিয়া শুক্রবার বিকেলে রাহিমকে মোবাইলে ফোন করে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। শনিবার দুপুর ২ টার দিকে প্রিয়া মোবাইলে তাকে জানান, রাহিম মারা গেছে। খবর পেয়ে দ্রুত তিনি তাদের বাড়ীতে গিয়ে দেখেন খাটের ওপর রাহিমের নিথর দেহ পড়ে রয়েছে। শহীদ উল্ল্যাহ’র অভিযোগ সৎ মা প্রিয়া তার নাতী রাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে রাহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ সৎ মা প্রিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। শাহাদত হোসেন গত ৫ মাস পূর্বে পৌরসভার সুন্দরপুর গ্রামের রাবিনা আক্তার প্রিয়াকে দ্বিতীয় বিয়ে করে।

অভিযুক্ত প্রিয়া সাংবাদিকদেরকে জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে একই কক্ষে ও একই বিছানায় রাহিম ও সে ঘুমায়। সকালে রাহিমকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রিয়া উঠে যায়। পরে সকাল ১২ টার দিকে রাহিমকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে প্রিয়া জানান।

পুলিশ জানান, লাশের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ রাহিমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। রাহিম চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

তার মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ: নোয়াখালীশিশু হত্যাশ্বাসরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT