চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর রোগ নির্ণয়ে আদুরে টেডি

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১১:০৬ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

মনে করুন আপনার ছোট বাচ্চাটা তার নরম আদুরে টেডিবিয়ারটা নিয়ে খেলছে। তার কয়েক মুহূর্ত পরই আপনার স্মার্টফোনের পর্দায় ভেসে উঠল আপনার শিশুর শরীরের তাপমাত্রা!

এমনটা খুবই সম্ভব। কেননা আপনার শিশুর খেলনাটি যে সাধারণ টেডি নয়। এর নাম টেডি দ্য গার্ডিয়ান। তুলতুলে পুতুলের আদলে তৈরি সুচতুর এক যন্ত্র এটি, যা শিশুদের অজান্তেই তাদের রোগনির্ণয় করতে পারে।

পুতুলটির চারপায়ের কোনো একটি চেপে ধরলে ভেতরে থাকা সেন্সর স্পর্শকারীর দেহের এবং আশপাশের পরিবেশের তাপমাত্রা মেপে তা ওয়্যারলেস প্রযুক্তিতে যুক্ত থাকা স্মার্টফোনে পাঠিয়ে দিতে পারে।

শুধু টেডি দ্য গার্ডিয়ান নয়, এ ধরণের যন্ত্রের মধ্যে আরও রয়েছে টল জিরাফ (লম্বা জিরাফ) আর ব্রেভ লায়ন (সাহসী সিংহ)। এগুলো শিশুর দৈহিক কার্যকলাপ, হৃদস্পন্দন এবং রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করে।

নতুন ধরণের এই পুতুল-যন্ত্রের ধারণার উদ্ভাবক ২৪ বছর বয়সী ইয়োসিপা মায়িক। ক্রোয়েশিয়ার অধিবাসী তথ্যবিজ্ঞানের সাবেক এই শিক্ষার্থী নিজ দেশে প্রতিষ্ঠা করেছেন টেডি অ্যান্ড দ্য গার্ডিয়ান এনিমেলস নামের ব্যবসা প্রতিষ্ঠান। অফিস খুলেছেন জাগরেব, লন্ডন আর ক্যালিফোর্নিয়াতেও।

ইয়োসিপা বলেন, অসাধারণ মানের ডাক্তার থাকার পরেও অনেক সময়ই বাবা-মা তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দূর করতে পারেন না। ডাক্তাররাও সেদিকে গুরুত্ব দেন না। তিনি আশা প্রকাশ করেন, তার উদ্ভাবিত মেডিক্যাল প্রযুক্তি ‘মেডিটেক’ চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।

Reneta

এ ধরণের প্রযুক্তিতে ব্যবহৃত সেন্সর ও অন্যান্য যন্ত্রপাতির দাম দিনদিন কমতে থাকায় চিকিৎসা ও তথ্যবিজ্ঞান পরিসরে ইয়োসিপার মতোই আরও অনেক উদ্যোক্তা জায়গা করে নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও পাচ্ছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশুর যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT