চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
স্বাস্থ্য
A A
স্মার্টফোন

অভিভাবকরা যখন সন্তানকে একটু ব্যস্ত রাখতে তার হাতে স্মার্টফোন বা ট্যাবলেট তুলে দিতে মোটেও দ্বিধা করছেন না, তখন বিজ্ঞানীরা বলছেন এতে সন্তানের প্রবল ক্ষতিই করছেন।

কারণ গবেষণা বলছে, স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারকারী ২ বছরের কম বয়সী শিশুরা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। মাত্র এক ঘণ্টাও যদি শিশুরা কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাহলে তারা উদ্বিগ্নতা বা হতাশায় ভোগে। 

এর ফলে তারা কম কৌতুহলী হয়ে ওঠে, কাজ শেষ করার দক্ষতাও কমে যায়, আবেগের দিক থেকে কম স্থির হয় এবং আত্মনিয়ন্ত্রণ কমে যায়। যদিও বাচ্চারা এসব ব্যবহারে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তবে ১০ বছরের কম বয়সী শিশুরা এমনকি মস্তিস্ক গঠন হচ্ছে এমন শিশুদের উপরও প্রভাব ফেলে এই সব যন্ত্র।

Banglabid

গবেষণা মতে, ব্রিটিশ শিশুরা দিনে অন্তত পাঁচঘণ্টা সময় কাটায় অনলাইনে। সান দিয়াগো স্টেট ইউনিভার্সিটি এবং দ্য ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষকদের মতে, স্মার্টফোনে সময় কাটানো মানসিক স্বাস্থ্য সমস্যার একটি গুরুতর কিন্তু উপেক্ষা করা যায় এমন কারণ।

প্রফেসর জিন টুয়েনজ এবং কেথ ক্যাম্পবেল বলেন, অর্ধেকটা মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বয়:সন্ধির কারণে। তবে সেই সব কারণ চিহ্নিত করতে হবে যা মানসিক স্বাস্থ্য সমস্যা ঘটায়। যদিও দেখা যাবে তাদের বেশিরভাগকেই কোনোভাবে প্রভাবিত করা কঠিন বা অসম্ভব। কিন্তু শিশু বা বয়:সন্ধিকালে সন্তান কিভাবে অবসর কাটাবে সেটা নিশ্চয়ই বদলানো যায়।

সন্তান কতটা সময় অনলাইনে কাটাবে বা কতটা সময় টিভি দেখতে সেই সময়টা অবশ্যই বাবা-মা এবং শিক্ষকদের কমাতে হবে। তাতে সেটা পড়ার জন্য, সামাজিকতা রক্ষার জন্য, খাওয়ার জন্য বা কোনো খেলার জন্যই হোক।

Reneta

প্রফেসর টুয়েনগে তার গবেষণায় বলেন, দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা একঘণ্টা সময় অনলাইনে কাটাতে পারে। স্কুলগামী বা বয়:সন্ধিকালে থাকা শিশুরা খুব বেশি হলে দুই ঘণ্টা সময় কাটাতে পারে।

২০১৬ সালে দুই থেকে ১৭ বছর বয়সী ৮০ হাজার মার্কিন শিশুর বাবা-মায়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে। সেখানে শিশুদের শারিরীক সমস্যা, কোনো আবেগিক, উন্নয়নশীল ও আচরণগত বিষয় রয়েছে কিনা সেসম্পর্কেও জানতে চাওয়া হয়।

গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, টিনেজাররা গত একবছরেও কোনো বই পড়েনি এমনও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমই বরং তাদের সব সময় কেড়ে নিচ্ছে। ১৭-১৮ বছর বয়সীদের মাত্র ১৬ শতাংশ প্রতিদিন বই পড়েন বিনোদনের জন্য, যেটা ১৯৭০ সালে দিকে ছিলো ৬০ শতাংশ। আর ১৫-১৬ বছর বয়সীদের মাত্র ২ শতাংশ দৈনিক খবরের কাগজ পড়েন। যেটা ১৯৯০ সালে ছিলো ৩১ শতাংশ।

তবে ২০০৬-২০১৬ সালের মধ্যে টিনেজারদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে।

টুয়েনগে বলেন, আগের প্রজন্মের সঙ্গে তুলনা করলে, ২০১০ দশকের টিনেজাররা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সময় ব্যয় করে, অন্যান্য গতানুগতিক মাধ্যম যেমন, বই, ম্যাগাজিন এবং টেলিভিশনের তুলনায়।

তবে বই পড়ার অভ্যাস কমে যাওয়ায় টিনেজারদের স্কুলে পারফর্মেন্স কমে যাবে এমনকি তাদের বই বুঝতেও সমস্যা হবে বলে মনে করেন গবেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক স্বাস্থ্যশিশুস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা’সহ গ্রেপ্তার হতে পারেন মেসি

পরবর্তী

নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

পরবর্তী
রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

পাকিস্তানকে হারিয়ে যুব সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT