শিশুরা পর্ন দেখলেও নির্বিকার শিক্ষক

A man in a formal suit with a light blue shirt and red polka dot tie, looking down with a neutral expression. Channel i News – চ্যানেল আই নিউজ
শিশু শিক্ষার্থীদের ‘পর্ন’ দেখার বিষয়টি গোপন করার অভিযোগে যুক্তরাজ্যে এক শিক্ষকের ‘অন্যায় চাকরিচ্যুতির’ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মেয়েদের একটি স্কুলের কম্পিউটারে ক্লাস চলার সময় ৬-৭ বছর বয়সীদের পর্ন দেখার বিষয়ে ওই শিক্ষক যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ। শিক্ষার্থীদের এই আপত্তিকর সাইট দেখার বিষয়টি গোপন করতেও তিনি সার্চ হিস্টোরি মুছে দেন।
বার্কশায়ারের নিউবারি শহরে অবস্থিত ব্রোখার্স্ট এন্ড মার্লস্টোন হাউজ প্রিপারেটরি স্কুলের তথ্য প্রযুক্তির শিক্ষক ওয়ার্নার নিলের বিরুদ্ধে এমন অভিযোগ।
স্কুলটির অভ্যন্তরিণ এক তদন্তের পর শিক্ষক ওয়ার্নারকে চাকরিচ্যুত করে। পরে ওয়ার্নার স্কুলটির বিরুদ্ধে অন্যায়ভাবে তাকে চাকরি থেকে অব্যাহতির দায়ে মামলা করেন।





