চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের মারাত্মক অপুষ্টিতে বাংলাদেশ ৫ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী তিন লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। মারাত্মক অপুষ্টিতে ভুগছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির কেন্দ্রস্থল ভারত এবং পাকিস্তান তৃতীয়।  ভারতে অপুষ্টির শিকার ৫৭ লাখ ৭২ হাজার ৪৭২ জন শিশু, পাকিস্তানে অপুষ্টির শিকার ছয় লাখ ৭৮ হাজার ৯২৫ জন।  আর বাংলাদেশে তিন লাখ ২৭ হাজার ৮৫৯ জন শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

সাউথ এশিয়ার পরিস্থিতিতে দু’টি শিশুর মধ্যে একজনের ১৮ বয়সের আগে বিয়ে হয়।  আর পাঁচটি শিশুর মধ্যে একজন শিশু ১৮ বছরের আগে বাচ্চা প্রসব করে। এ অঞ্চলটি কিশোরী মেয়েদের এবং গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের মধ্যে কম ওজন এবং রক্তশূন্যতার উচ্চ হার অনেক বেশি।

যুদ্ধ ও মহামারির কারণে বিশ্বে এরই মধ্যে খাদ্যসংকট দেখা দিচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুদের রোগ নিরাময়ে ব্যবহৃত বিশেষ পুষ্টিসমৃদ্ধ খাদ্যের কাঁচামালের দামও বেড়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরো তহবিল না এলে ছয় লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে।

সংস্থাটির ভাষ্য, মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুরা নিজেদের উচ্চতার তুলনায় অত্যন্ত শুকনো হয়। এর ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এটা অপুষ্টির সবচেয়ে প্রত্যক্ষ ও প্রাণঘাতী ধরন। পাঁচ বছরের কম বয়সী এক কোটি ৩৬ লাখ শিশু এ ধরনের অপুষ্টিতে ভুগছে এবং তাদের প্রতি পাঁচজনে একজনের মৃত্যু হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ ও মহামারির আগেও এ ধরনের অপুষ্টিতে ভোগা প্রতি তিন শিশুর দুটি জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার পেত না।

করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক সংগ্রাম, ইউক্রেনে রুশ আগ্রাসন এবং জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের বেশ কয়েকটি দেশে অব্যাহত খরা—এসব বিষয় পরোক্ষভাবে মারাত্মক অপুষ্ট শিশুদের চিকিৎসা ব্যয়ে প্রভাব ফেলতে পারেও বলে জানিয়েছে ইউনিসেফ।

Reneta

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তার ওপর বিস্তৃত চাপের পাশাপাশি মূল্যবৃদ্ধি মারাত্মক অপুষ্টিকে ‘বিপর্যয়কর’ মাত্রার দিকে নিয়ে যেতে পারে। প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু ও অপুষ্টির শিকার শিশুদের এক ভার্চুয়াল বিস্ফোরকে পরিণত হচ্ছে পৃথিবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গৃহবন্দী

জুলাই ১৩, ২০২৬

রবীন্দ্র-সন্ধ্যায় নিউ ইয়র্ক মেয়রের বিশেষ সম্মাননায় বন্যা ও স্বপ্নীল

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT