চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৪৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতিটি শিশুই মেধাবী ও সৃজনশীল। তাদের এই মেধা ও সৃজনশীলতাকে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ জন্য শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্যে দিয়ে বড় করে তুলতে হবে। আর এটা করতে পারলেই সমাজের জন্য তা মঙ্গল বয়ে আনবে।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক সন্তানদের অংশগ্রহণে দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনরে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, বিশিষ্ট সঙ্গীত পরিচালক শেখ সাদি খান, চিত্রশিল্পী আবুল বারক আলভী, মনিরুজ্জামান, ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক, সাংস্কৃতিক ও উদার সমাজ গঠনেও উদ্যোগী হতে হবে।  অভিভাবকরা শিশুদের গল্পের বই পড়ে শোনাবেন, ছবি আঁকতে দেবেন, ভাল যা কিছু করতে চায়, করতে দেবেন। এতে তার বাইরের জানালাগুলো খুলে যাবে, বই পড়ায় অভ্যাস হবে। এর ফলে তারা কখনই বিপথগামী হবে না।

তিনি বলেন, শিশুরা কখনোই নিজেদের মধ্যে ধর্ম-বর্ণ, ধনী-গরীব কিংবা অন্য কোনো ধরনের বৈষম্য করে না। তারা যখন স্কুলে যায়, তখন ক্লাসের সকলের সাথেই বন্ধুত্ব করে। তাদের এই উদার মানসিকতা ধরে রাখতে হবে। ছোটবেলা থেকেই শিশুরা সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে গড়ে উঠলে তারা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বড় হবে। তার মধ্যে ধর্ম, বর্ণ, গোত্রের ভেদাভেদ থাকবে না।

শিশু-কিশোরদের জন্য ডিআরইউ’র এ সাংস্কৃতিক চর্চার উদ্যোগের প্রশংসা করে তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিআরইউকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

Reneta

এর আগে মন্ত্রী ডিআরইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি ডিআরইউ ক্যান্টিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।

dru

দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে দেড় শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউসংস্কৃতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্ঞান ফিরেছে নার্গিসের

পরবর্তী

২০ তম সম্মেলনে আওয়ামী লীগ মুখপত্রের বিশেষ সংখ্যা

পরবর্তী

২০ তম সম্মেলনে আওয়ামী লীগ মুখপত্রের বিশেষ সংখ্যা

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে উদীচীর সম্মেলন শুরু

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT