চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের দিয়ে স্কুলে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের মরুভূমিতে গোপন প্রশিক্ষণ ক্যাম্প!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-স্কুলে হামলা চালানোর প্রশিক্ষণ

বাম থেকে: সিরাজ ইবনে ওয়াহ্‌হাজ ও লুকাস মর্টন

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে লোকালয় থেকে বহুদূরে মরুভূমির মাঝে একটি গোপন ক্যাম্প থেকে অপুষ্টির শিকার ১১ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে হামলা চালানোর প্রশিক্ষণ দেয়ার জন্য আটকে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে সিরাজ ইবনে ওয়াহ্‌হাজ ও লুকাস মর্টন নামের দুই সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে আরও তিন নারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, মাত্র এক বছর থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েগুলোর কয়েকজনকে সিরাজ অস্ত্র চালনার প্রশিক্ষণ দেয়া শুরুও করেছিলেন।

উদ্ধার হওয়া বাচ্চাদের একজনের অভিভাবক গণমাধ্যমকে জানান, সিরাজ ভবিষ্যতে স্কুলে হামলা চালানোর উদ্দেশ্যে তার সন্তানকে অ্যাসল্ট রাইফেল চালানো শেখাচ্ছিলেন।

গত শুক্রবার চালানো অভিযানের তথ্য বুধবার গণমাধ্যমের কাছে প্রকাশ করে পুলিশ। জানায়, ঘটনাস্থল তল্লাশি করে সোমবার একটি শিশুর দেহাবশেষ পাওয়া গেছে।

দেহাবশেষটি সিরাজেরই তিন বছর বয়সী ছেলে আবদুল্লা-গনি ওয়াহ্‌হাজের বলে পুলিশের বরাতে জানিয়েছে টাওস নিউজ। গত বছরের ডিসেম্বরে সিরাজের বিরুদ্ধে তাকে জর্জিয়ার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন আবদুল্লার মা।

Reneta

থানায় মিসিং পারসন অভিযোগ দায়েরের সময়ই সিরাজকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে আবদুল্লাকে খুঁজতে পুলিশের চালানোর অভিযানেই সিরাজসহ ৫ জন গ্রেপ্তার, ১১ শিশু উদ্ধার ও আবদুল্লার মৃতদেহ পাওয়ার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র-স্কুলে হামলা চালানোর প্রশিক্ষণ
আটক শিশু-কিশোরদের এমনই নোংরা জায়গায় রাখা হতো।

অভিযোগে বিশেষভাবে বলা হয়েছিল, আবদুল্লার খিঁচুনির সমস্যা আছে। কিন্তু সিরাজের বিশ্বাস, কোনো রোগ নয়, আবদুল্লার ওপর কিছু ভর করেছে এবং ঝাড়ফুঁক করালেই একমাত্র সে সুস্থ হবে। গ্রেপ্তারের পর আদালতে জমা দেয়া মামলার নথিতে এ কথা জানানো হয়েছে।

বুধবার আদালতে প্রথম মামলার নথিপত্র দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী টিমোথি হ্যাসন। তিনি আদালতে আবেদন জানিয়েছেন যেন সিরাজকে জামিন না দিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়। অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু আপাতত বলতে রাজি হননি তিনি।

মামলার নথিতে হ্যাসন বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বাচ্চাদের জন্য সিরাজ খুবই বিপজ্জনক। একই সঙ্গে পুরো জনগোষ্ঠীর জন্যই সার্বিকভাবে তিনি ঝুঁকিপূর্ণ। কারণ তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন এবং যে কোনো সময় সহিংসতা ও অবৈধ উদ্দেশ্যে তিনি অস্ত্র ব্যবহারের ইচ্ছা রাখেন।

যুক্তরাষ্ট্র-স্কুলে হামলা চালানোর প্রশিক্ষণ
এই তিন নারীকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ

সিএনএন জানায়, দাখিল করা নথিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সিরাজকে জামিনে ছাড়লে তিনি স্কুলে বন্দুক হামলার বিষয়ে আগের পরিকল্পনা ও প্রস্তুতিকে কাজে লাগিয়ে যে কোনো অপরাধ ঘটাতে পারেন।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুলে বন্দুক হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT