চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুটি থাকবে মায়ের কাছে, বাবা দেখা করতে পারবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

১০ বছরের কন্যাশিশুটি মাসে ২১ দিন বাবার হেফাজতে থাকবে বলে পারিবারিক আদালতের দেয়া আদেশ স্থগিত করে শিশুটি মায়ের কাছে থাকবে বলেই আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বাবা চাইলে তার সন্তানের সাথে দেখা করতে পারবেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সন্তানকে নিজ হেফাজতে পেতে করা এই মামলার বাদী-বিবাদীর বিয়ে হয় ২০০৭ সালে। এরপর ২০১১ সালে তাদের একটি কন্যাসন্তান হয়। সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে ২০১৯ সালের ১২ মে বাদী ও বিবাদীর বিবাহবিচ্ছেদ হয়। তখন থেকেই শিশুটি তার মায়ের সাথেই থাকে। তবে শিশুটিকে নিজ হেফাজতে নিতে পারিবারিক আদালতে মামলা করেন বাবা।

গত ৩০ জুন ঢাকার পারিবারিক আদালত এই মামলার আদেশে শিশুটিকে মাসে ২১ দিন তার বাবার হেফাজতে এবং শুক্র ও শনিবার মায়ের হেফাজতে নেয়ার নির্দেশ দেন। এছাড়া আদেশে বলা হয় বাবাই শিশুটির অনলাইন ক্লাসের ব্যবস্থা করবেন।

তবে পারিবারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে শনিবার হাইকোর্টে আবেদন করেন শিশুটির মা। সাতদিনের বিধিনিষেধকালীন নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই আবেদনটি করা হয়। রোববার আবেদনটির শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শিশুটির বিষয়ে পারিবারিক আদালতের দেওয়া আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেন। এই আদেশের ফলে শিশুটি তার মায়ের কাছে থাকবে। আর বাবা চাইলে সন্তানের সাথে দেখা করতে পারবে বলে জানান আইনজীবী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাবামাশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT