বাংলাদেশ

শিল্পায়নে যেন দূষণ না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জঙ্গিবাদ

শিল্পায়নের কারণে যেন দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভারের চামড়া শিল্প নগরীসহ ৩টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে একথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যেখানেই শিল্পনগরী করা হচ্ছে সেখানেই বর্জ্য ব্যবস্থাপনাও করা হচ্ছে।  সবাই নিশ্চয়ই সেটা নিয়ন্ত্রণ করবেন।

তিনি আরো বলেন, সাভারে চামড়া শিল্পনগরী, মুন্সীগঞ্জে ফার্মাসিউটিকাল শিল্পনগরী এবং সিরাজগঞ্জে তাঁতের উন্নয়নে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে যেন দেশ আরো বেশি উন্নয়নের দিকে ধাবিত হয়।

বিষয়:দূষণ প্রধানমন্ত্রী শিল্প নগরী শিল্পায়ন সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…