রোববারের পুরুষ সিঙ্গলসের ফাইনালে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিস শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ার নোভাক জকোভিচের প্রতিপক্ষ ওয়ার্ল্ড নাম্বার টু ব্রিটেনের অ্যান্ডি মারে।
তার আগে শনিবার মেয়েদের সিঙ্গলস ফাইনালে আমেরিকার সেরিনা উইলিয়মাসের প্রতিদ্বন্দ্বি স্পেনের গারবিনে মুগুরুজা।
মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরিনা উইলিয়ামস নেদারল্যান্ডসের কিকি বার্টেন্স’কে ৭-৬ ও ৬-৪ গেইমে হারান।
২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা সেরিনা এবারের ফ্রেঞ্চ ওপেন জিতলেই সর্বাধিক ২২ শিরোপা জেতা জার্মানির স্টেফি গ্রাফের রেকর্ড স্পর্শ করবেন।
সেরিনার প্রতিদ্বন্দ্বি মুগুরুজা ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর’কে। ছেলেদের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ভাভারিঙ্কা’কে ৩-১ সেটে হারিয়ে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে।
এরআগে ফ্রেঞ্চ ওপেন না জিতলেও চতুর্থবারের মতো ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে জকোভিচ ৬-২,৬-১ ও ৬-৪ গেমে অস্ট্রিয়ার ডমিনিচ থিয়েম’কে হারিয়ে টানা ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের শেষ ধাপে।







