বাংলাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল সাময়িক বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘাটে যানবাহন ও যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘাটে যানবাহন ও যাত্রীরা অপেক্ষা করছে, ফেরি চলাচল সাময়িক বন্ধের কারণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফেরি ব্যবহারকারীদের পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরিয়তপুর ফেরিঘাট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

পদ্মা নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর ভেতর পদ্মা সেতুর দশ নাম্বার পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এতে পিলার ক্ষতিগ্রস্ত হলেও তেমন সমস্যা হয় নি। বিআইডব্লিউটিসির সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন: ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি প্রবাহ বেড়ে গেলে তীব্র স্রোতের কারণে স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হয়।

বিষয়:ফেরি চলাচল বিআইডব্লিউটিসি শিমুলিয়া-বাংলাবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…