ডিজিটাল শর্ট

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের ভিড়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহনের ভিড়, ফেরি চলাচল অব্যাহত রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘২৮ জুন থেকে কঠোর লকডাউন শুরু’- শুক্রবার সরকারের এমন ঘোষণায় রাজধানী ছাড়তে শুরু করে মানুষ। তবে শনিবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ব্যাংকের জুন ক্লোজিং ও আগামী অর্থবছরের বাজেট পাস; এই দুই কারণে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আসে। নতুন এই সিদ্ধান্ত জনসাধারণের কাছে না পৌঁছায় শনিবার রাতেও বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গেছে। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে দেখা গেছে গ্রামমুখী মানুষের ঢল। গণপরিবহন না চলায় নানা উপায়ে রাজধানী ছাড়ছেন তারা।

বিষয়:নৌরুট যাত্রীদের ভিড় শিমুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…