জনপদ

শিমুলিয়ায় দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়

শিমুলিয়ায় দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়, মানুষ লাইন করে ফেরিতে উঠছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়, মানুষ অপেক্ষা করছে ফেরিতে ওঠার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

লকডাউনকে উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছে মানুষ। তবে ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোনো বালাই।

বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ঘরমুখি মানুষের ভিড় দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে। যেহেতু কাল থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে তাই স্বাভাবিকের চাইতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি রয়েছে চোখে পরার মতো।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের টার্মিনাল সুপারেন্টেন বসির আহম্মেদ জানান, শিমুলিয়া প্রান্তে সকাল থেকে যাত্রীদের ভিড় রয়েছে। তবে যাত্রী ও যানবাহন পারাপারে ১৫টি ফেরি চলাচল করছে। এদিকে পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়িসহ প্রায় ৪ শতাধিক গাড়ি রয়েছে পারের অপেক্ষায়।

শিমুলিয়া ঘাটসহ জেলার বিভিন্ন প্রবেশ পথগুলোতে আজও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। রিক্সা ও জরুরি গাড়ি ব্যতিত অন্যান্য গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সিএনজি ও ব্যক্তিগত গাড়ি যোগে যাত্রীদের ঘাটে আসতে দেখা যাচ্ছে।

পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে যথারীতি।

বিষয়:যাত্রীদের ভিড় শিমুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…