চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

শিল্পকারখানা খোলায় আজও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে সকাল থেকে লঞ্চ চলাচল করায় ফেরিতে তুলনামূলক কমেছে যাত্রীদের উপস্থিতি। সড়কে গণপরিবহন চলায় বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে সহজেই যাত্রীরা গন্তব্যে যেতে পারায় কমেছে ভোগান্তি।

অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি দুই নৌরুটের লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভীড় রয়েছে। রোববার সকাল থেকে দুই নৌরুটে চলাচল করছে ৮৬টি লঞ্চ। শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি লঞ্চেই দেখা যাচ্ছে যাত্রীদের গাদাগাদি। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো পাড়ি দিচ্ছে পদ্মা। এতে লঞ্চে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও দেখা দিয়েছে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নৌরুটে আজ সকাল থেকে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করছে।

Banglabid

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান জানান, আজও ফেরিতে প্রচুর যাত্রী আসছে। তবে লঞ্চ চালু হওয়ায় গতকালকের থেকে চাপ কমেছে অনেকটাই।

শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় তবে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মোঃ সোলেইমান জানান, দক্ষিণবঙ্গগামী যাত্রীর সংখ্যা কম। তবে ঢাকামুখী যাত্রীদের ঢল রয়েছে। দুপুর পর্যন্ত সকল লঞ্চ চলবে। স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের উৎসাহ প্রদান করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিমুলিয়াশিল্পকারখানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক আবদুল মান্নান খানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

যে কনসার্ট বিশ্বকে জানিয়েছিল বাংলাদেশের কথা

পরবর্তী

যে কনসার্ট বিশ্বকে জানিয়েছিল বাংলাদেশের কথা

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT