চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হতে পারেন যোশিহিদ সুগা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করা শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হতে পারেন তার বিশ্বস্ত যোশিহিদ সুগা।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পদত্যাগের পরই ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন নেতৃত্ব নির্বাচনের কথা বলা হয়।

অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ পূর্ণ করতে না পারায় জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন তিনি। 

তার এ ঘোষণার পরই প্রধানমন্ত্রীর লড়াইয়ে দলের অন্য কয়েকজন নেতাও ইচ্ছা পোষণ করেছেন। তবে ৭১ বছর বয়সী সুগা এ পদের জন্য আগ্রহী নয়। তবে সাম্প্রতিক দিনগুলিতে দেশটির গণমাধ্যমে প্রচার তাকে জনগণের নজরে ফেলেছে।

সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কইচি নাকানো বলেন, তারা সত্যই অ্যাবের জায়গায় সুগাকে স্থলাভিষিক্ত করার মাধ্যমে অ্যাবেকে ছাড়াই সরকার চালিয়ে নিতে চেষ্টা করেছেন।

এই সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সুগা বলেন, ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর বিধিনিষেধের ভেতর পর্যটনকে উৎসাহিত করার মাধ্যমে  অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছন।

Reneta

রাজনীতিবিদ সুগাকে ২০১২ সালে অ্যাবে প্রধান মুখ্য মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব দেন। সরকারের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন।

৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাবের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিনজো অ্যাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT