চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিথিলতা দেখানোর সুযোগ নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২১ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A

গত মাসের ২৩ তারিখ থেকে দেশে যে ‘কঠোর বিধিনিষেধ’ বা ‘কঠোরতম বিধিনিষেধ’ শুরু হয়েছিল, ১৯ দিন পর তা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। কিছু কিছু ক্ষেত্রে সামান্য নিষেধ ছাড়া; বলা চলে বুধবার থেকে আবার সবকিছুই স্বাভাবিক অবস্থায় ফিরবে। এমনকি গণপরিবহনে যাত্রী নেওয়ার ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞাও থাকছে না। মূলত ‘জীবন ও জীবিকার সমন্বয়’ করতেই সরকারের এমন উদ্যোগ বলে দাবি করা হচ্ছে।

কিন্তু যে জন্য এতসব উদ্যোগ; সেই করোনাভাইরাস পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে সরকার বা অন্য কোনো পক্ষ জোর দিয়ে বলতে পারছে না। অবশ্য তা বলা সুযোগ আছে বলেও আমরা মনে করি না। কেননা শেষ ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড গড়ে তা ২৬৪ জনে ঠেকেছে। দেশে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এত মানুষের মৃত্যু এর আগে কখনও হয়নি। তবে দৈনিক শনাক্তের পরিমাণ কিছুটা কমে ১১ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। সার্বিকভাবে এই পরিস্থিতিকে ‘ভালো’ বলারও সুযোগ নেই।

‘জীবনের প্রয়োজনে’ চলা বিধিনিষেধের আজকে মধ্যরাতে শেষ হওয়ার কথা থাকলেও মানুষকে ঘরে রাখা সম্ভব হয়নি। সরকারের নির্দেশনার একদিন আগেই রাজধানীসহ সারাদেশ ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরেছে। রাস্তাগুলোতে যানবাহনের চাপ ছিল অন্যদিনগুলোর মতোই। সড়কজুড়ে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা আর রিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি এতদিন ধরে কঠোর অবস্থানে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর হতে দেখা যায়নি। বাস ছাড়া সবই চলেছে রাজধানীতে। বন্ধ থাকা বহু দোকানপাটও খুলে গেছে আজকেই।

আমরা জানি, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ১১ আগস্ট থেকে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়া হবে। এ সংক্রান্ত যে প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে মূলত বিধিনিষেধ শিথিলের কথাই বলা হয়েছে। সেখানে সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

কিন্তু আমরা এর আগেও দেখেছি, সব আসনে যাত্রী তোলার পরও দাঁড়িয়েও অনেক যাত্রী তোলা হয়েছে। যেটা করোনা সংক্রমণে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। আবার হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রাখার কথা এর আগেও বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা মেনে চলা হয়নি। এমন আরও কিছু কিছু ক্ষেত্রে সরকার যা বলেছে, ঠিক তার উল্টোটা করতে আমরা দেখেছি।

পরিস্থিতি যখন এমন, আমরা মনে করি, কোনো ক্ষেত্রেই শিথিলতা দেখানোর সুযোগ নেই। বিশেষ করে মাস্ক পরা-সহ স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্তত এই ক্ষেত্রে কঠোর হতেই হবে। না হলে করোনাভাইরাসকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঠোর বিধিনিষেধকরোনাকরোনাভাইরাসবিধিনিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT