বাংলাদেশ

শিগগির সীমান্ত বিলের অনুমোদনপত্র পাবে বাংলাদেশ

শিগগির সীমান্ত বিলের অনুমোদনপত্র পাবে বাংলাদেশ

ছিটমহল চুক্তি বাস্তবায়নে শিগগিরই চূড়ান্ত অনুমোদনপত্র বা লেটার অফ রেটিফিকেশন বাংলাদেশ সরকারকে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পংকজ সরন।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাইকমিশনারের সন্মানে সংবর্ধনার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে হাইকমিশনার ভারত-বাংলাদেশ সু-সম্পর্কের নানা দিক তুলে ধরেন।

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতীয় সরকারের কিছু অফিসিয়াল কাজ শেষ করে শিগগিরই বাংলাদেশে লেটার অফ রেটিফিকেশন বা ছিটমহল চুক্তি বাস্তবায়নের অনুমোদনপত্র পাঠিয়ে দেয়া হবে।

তিনবিঘা করিডোর বিষয়ে পংকজ সরন জানান, চুক্তি অনুযায়ী সবকিছুই বাস্তবায়ন করা হবে। আর তিস্তা ও ফারাক্কা বিষয় নিয়ে সবাইকে আশাবাদী হতে বলেন তিনি।

বিষয়:বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি সীমান্ত বিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…