চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির সমগ্র ভারতে প্রচার হবে বিটিভি, ২৬ জেলায় সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
বিনোদন
A A

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বলেছেন, খুব শিগগির সমগ্র ভারতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার। সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। অনতি বিলম্বে ভারতের সকল রাজ্যের মানুষ দেখতে পাবেন ‘বিটিভি’।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির মহরতে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ খবর জানান। এসময় আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নির্মাতা দীপঙ্কর দীপন, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, অভিনেত্রী তিশা, নুসরাত ফারিয়া, এবিএম সুমন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের কোনো চ্যানেল আজ পর্যন্ত ভারতে সম্প্রচার হয়নি। বিটিভি দিয়ে সেখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের অন্যান্য চ্যানেলগুলো যাতে ধীরে ধীরে ভারতে সম্প্রচার হয় সেই ব্যবস্থা নিতে পারবো। এছাড়া অন্যান্য দেশের চলচ্চিত্র এদেশে আনতে যেসব সমস্যার মুখে পড়তে হয়, ওই পথ যাতে সহজ হয় সেই চেষ্টা করবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ২৬ জেলায় তথ্য কেন্দ্র নির্মাণের সরকারী সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি বলেন, আমাদের সিনেমা হলগুলো অলমোস্ট বন্ধের পথে। চলচ্চিত্র শিল্প বাঁচাতে যে পরিমাণ সিনেমা হলের প্রয়োজন তা নেই।

‘আনন্দের সংবাদ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ২৬ জেলায় আধুনিকমানের সিনেমা হল নির্মাণ করবো।

আধুনিক মানের সিনেমা হলের ব্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, এগুলো পুরোপুরি ডিজিটাল হল হবে। এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে ৬৪ জেলায় তথ্য কেন্দ্র ও আধুনিক হল (সিনেপ্লেক্স) নির্মাণ করে দেব। সেখানে গিয়ে দর্শকরা সুন্দর পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।

Reneta

খুব দ্রুত এ কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। তিনি বলেন, আগামী দিনে নির্মাতারা যাতে দর্শকদের রুচিকে প্রাধান্য দিয়ে সিনেমা বানান। তাহলে ওইসব আধুনিক ছবি দেখতে সিনেপ্লেক্সগুলো দর্শকদের ভিড় হবে।

এছাড়া দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, জাতীয় অর্জন এসব নিয়ে ছবি নির্মাণের জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিটিভিলিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT