চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির বিয়ে করবো: অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রায় ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে অপু বিশ্বাসের। তাই আর একা দিন যাপন নয়, নতুন করে আবার সংসার করতে যাচ্ছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি জানালেন, বিয়ের জন্য তার পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে।

বিয়ে প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আবার বিয়ের জন্য পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। হয়তো শিগগির বিয়ে করবো। যখন বিয়ের দিন, পাত্র ঠিক হবে সবাইকে জানাবো। এবার আর কোনো লুকোচুরি থাকবে না।

‘একা একা এভাবে জীবন চলে না। তাছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব। কারণ, নায়িকা হলেও অফস্ক্রিনে আমিও একজন মানুষ। আমারও ব্যক্তিগত একটা জীবন রয়েছে।’

অপু বিশ্বাস বলেন, আমার বাবা বেঁচে নেই। মা আমার একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। ইতোমধ্যেই পাত্র খোঁজাখুঁজি চলছে। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।

মা যে ছেলেকে বিয়ের জন্য পছন্দ করবেন তাকে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন জানান ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই নায়িকা।

Reneta

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। সম্প্রতি চার বছরে পা রাখলো জয়। অপু বিশ্বাসের কাছে জয় থাকলেও বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন শাকিব খান। গেল বছরের ২২ ফেব্রুয়ারি আইন অনুযায়ী কার্যকর হয় শাকিব-অপুর ডিভোর্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপুঅপু বিশ্বাসআব্রাম খান জয়চলচ্চিত্রজয়লিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT