চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিখা মাসি ছিলেন আমার মায়ের বান্ধব

মাহবুব রেজামাহবুব রেজা
৪:৪৬ অপরাহ্ন ১২, জুলাই ২০১৯
মতামত, শিল্প সাহিত্য
A A

এক
নির্মলের মাকে আমরা ডাকতাম শিখা মাসি বলে। শিখা মাসির গায়ের রঙ কালো হলে কি হবে কথাবার্তায় তিনি আমার মায়ের মতোই ছিলেন। পার্থক্য শুধু আমার মার গায়ের রঙ হলুদ ফর্সা। আমার মার সঙ্গে শিখা মাসির ছিল খুব ভাব। দুজনেই ছিলেন বই পড়ার পোকা। পাড়ার লাইব্রেরি থেকে, এর ওর কাছ থেকে বই আনলে শিখা মাসি পড়া শেষ করে আমার মাকে সেই বই দিতেন। আমার মাও তাই করতেন।

নির্মলের সঙ্গে যখন ওদের বাড়ি যেতাম আমি খেয়াল করতাম শিখা মাসি আমাকে নির্মলের চেয়ে বেশি আদর করতেন। ভুলেও তিনি আমার কাছে মেডিক্যালে থাকা আমার মার কোনো খোঁজখবর নিতেন না। কিন্তু নির্মলের সঙ্গে যখন আমার দেখা সাক্ষাৎ হয় প্রথমেই সে আমার কাছে মার খবর জানতে চায়। আচ্ছা, নির্মল কেন সবসময় আমার সঙ্গে দেখা হলে মার খোঁজখবর জানতে চায়?

শিখা মাসি আমাকে দেখলে যত্ন আত্তি করে ভাত খেতে দেন। পায়েস খেতে দেন। আমার মাথায় হাত বুলিয়ে দেন। শার্টের বোতাম লাগিয়ে দেন আর আমার দিকে কেমন এক দৃষ্টিতে যে তাকিয়ে থাকেন! নির্মলদের বাড়িতে চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ কিংবা উৎসব পার্বণে ভালোমন্দ রান্না হলে ও আমাকে ওদের বাড়িতে নিয়ে যেত।

মনে আছে একবার পহেলা বৈশাখে নির্মলদের বাড়িতে আমি আলু দিয়ে ঝোল ঝোল করে খাসির মাংস, পটল আর বেগুন ভাজি আর মাষ কলাইয়ের ঘন ডাল দিয়ে পেট পুরে ঘি-ভাত খেয়েছিলাম। ঘি-ভাত অনেকটা পোলাওয়ের মতো করে রান্না ভাত। খুব তৃপ্তি সহযোগে খেয়েছিলাম সেদিন। তখনকার দিনে পহেলা বৈশাখে আজকের দিনের মতো এরকম ধুম ধাম করে লোক দেখানো ইলিশ পান্তা খাওয়ার রেওয়াজ ছিল না।

আমাদের ছোটবেলার বৈশাখে বাড়ি বাড়ি ভালোমন্দ খাওয়ার চল ছিল। তবে নির্মলদের বাড়ি গেলে শিখা মাসি সবসময় আমাকে বলতেন, ‘সাবু, তোমার যদি তুমগো বাড়িতে ভালো না লাগে তাইলে তুমি সোজা আমার বগলে আইসা পড়বা।’

শিখা মাসি অবিকল মার মতো করে কথা বলেন। আমরা মেডিক্যালে মাকে দেখে যখন বাড়ি ফেরার জন্য মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাই তখন মাও শিখা মাসির মতো করে বলেন, ‘বাসায় মন না বসলে আমার বগলে চলে আসবি।’

Reneta

দুই
নির্মলদের বাড়ি থেকে বের হয়ে আমি যখন আমাদের বাড়ির পথ ধরি, বাড়ি ফেরা না পর্যন্ত আমার মনে হতে থাকে আমার মা বুঝি আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন। আমার সঙ্গে কথা বলছেন। অনেকক্ষণ ধরে এই মনে হওয়াটা আমার মধ্যে চলতে থাকে।

ঘরে ফিরলে আমার সেই ভুল ভাঙে…

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: মা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT