চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা বিরতির ধকল কাটিয়ে উঠতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৪ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে গত ১৭ মর্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। এই পরিস্থিতিতে এক অনিশ্চিত শিক্ষা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের উচ্চ শিক্ষার পাইপলাইন এইচএসসি পরীক্ষার্থীরা।

পরীক্ষা হবে কি হবে না, হলেও কবে হবে, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা বিষয়ে সরকারের অবস্থান জানালেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে পরীক্ষা গ্রহণের দুই সপ্তাহ আগে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন সচিব।

সচিব বলেন, আপাতত ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। তারপরের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। তবে এইচএসসি পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি নেয়া আছে। সিদ্ধান্ত হলেই তা নেওয়া হবে এবং আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সেন্টার সংখ্যা বাড়িয়ে পরীক্ষা নেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে কিনা তা জানতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়এর ভবিষ্যত শিক্ষার্থী এইসব এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গত এপ্রিলে অনুস্ঠিত হলে এতোদিনে তাদের ফলাফল বের হয়ে যেত। কিন্তু সংকটকালীন এইসময়ে তাদের শিক্ষা জীবনে নেমে এসেছে বাধা। শিক্ষা কার্যক্রমে কোনো ধরণের বাধা আসলে শিক্ষার্থীদের জন্য বিরাট এক সমস্যা। অন্যান্য নানা শ্রেণিতে অনলাইন কার্যক্রমের মাধ্যমে কিছুটা টিকিয়ে রাখার চেষ্টা হলেও পরীক্ষা শুরুর মাত্র ৭/৮দিন আগে পরীক্ষা স্থগিতের কারণে তারা সমস্যায় পড়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষের সংগে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষ হওয়াতে তারা ভুলতে বসেছে তাদের পড়াশোনা। বিষয়টি খুবই চিন্তার।

সুবিধাজনক পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা শুরুর ঘোষণা হয়তো আসবে অদূর ভবিষ্যতে, কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা দ্রুততম সময়ে কতোটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে তা ভেবে দেখা যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশও এধরণের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করছে তা দেখা যেতে পারে। তাছাড়া পরীক্ষা শুরুর ঘোষণা দিলেও কমপক্ষে এক-দেড় মাস আগে দেয়া যেতে পারে। যাতে করে তারা ৫/৬ মাসের শিক্ষা বিরতির ধকল তারা কাটিয়ে উঠতে পারে। আমাদের আশাবাদ, দেশের শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসন এ বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসিএইচএসসি পরীক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT