শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি আবারও বাড়লো ১২ জুন পর্যন্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পুরনো ক্লাসরুমের ছবি যেখানে অনেক খালি বেঞ্চ ও ডেস্ক দেখা যাচ্ছে, জানালা দিয়ে আলো আসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আগামী ১২ জুন পর্যন্ত আবারও বাড়িয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার। তবে নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটির ঘোষণা এলো।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

বিষয়:করোনাভাইরাস শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী দিপু মনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…