শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে চাকরির বাজার তুলনামূলকভাবে ফাঁকা রয়েছে। সম্প্রতি এভারজব.কম এক জরিপে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের এপ্রিল মে ও জুন মাসে প্রতিষ্ঠানটি এই জরিপ চালায়। তাদের জরিপে আরও উঠে আসে, বর্তমান সময়ে চাকরি ক্ষেত্রে কর্মখালি থাকে প্রথম ঢাকা ডিভিশনে, এরপর চট্টগ্রাম, সিলেট, যশোর ও পটুয়াখালিতে।
জরিপে জানা গেছে, চাকরিতে আবেদনকারীরা বর্তমানে প্রথমে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে চাকরি খুঁজে। দ্বিতীয় ধাপে মাকের্টিং ও সেলসে, তৃতীয় ধাপে ফিনান্স ও অ্যাকাউন্টিং ও চতুর্থ ধাপে ইঞ্জিনিয়ারিং ও পঞ্চমধাপে গার্মেন্টস ও টেক্সটাইলে চাকরি খোঁজা হয়।
প্রতিষ্ঠানটির জরিপে উঠে আসে আবেদনকারীদের মধ্যে পুরুষ প্রার্থী ৮৬.৩১ শতাংশ এবং নারী প্রার্থী ১৩.৬৯ শতাংশ। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মখালি থাকে উৎপাদন শিল্পে, শিক্ষা ক্ষেত্রে, আইটি, এনজিও এবং চিকিৎসা ক্ষেত্রে।
ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে গণসচেতনতা গড়ে তুলতে নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে এভারজব.কম। করর্পোরেট বা অন্য চাকরির ক্ষেত্রে কিভাবে চাকরি প্রার্থীদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও তারা কাজ করছে।







