চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী হত্যা মামলায় সেনা ও বিজিবি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৪:১৬ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৪
অপরাধ
A A
নিরাপত্তা বাহিনী ও সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় সেনা ও বিজিবি সদস্যসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম দুইজন আসামীর উপস্থিতিতে ও পাঁচজনের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে ফরহাদ আলী সরদার ঝন্টু, দেলোয়ার হোসেনের ছেলে মাহমুদ তারিক, ওসমান আলী সরদারের ছেলে আ: গফুর, মামুনুর রশিদের ছেলে সোহাগ, জাহাঙ্গীর আলম মন্ডলের ছেলে তৌফিকুল ইসলাম তৌফিক, মৃত মনির উদ্দিন সরদারের ছেলে ডুয়েল বখতিয়ার ও দেলোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান হাসিবুল।

Banglabid

এদের মধ্যে ডুয়েল বখতিয়ার সেনা সদস্য, তিনি ২২ ব্যাটালিয়ন ঢাকা সেনানিবাসের নায়েব সুবেদার এবং হাসিবুল হাসান হাসিবুল বিজিবি সদস্য, তিনি ১৯ রাইফেল ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত।

মামলা সুত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম ২০০০ সালের ৭ জানুয়ারি ঈদুল ফিতরের ঈদ উদযাপনে বিকাল ৫টার দিকে ঢাকা থেকে নিজ বাড়ি জেলার আক্কেলপুরে উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে আসেন। ১১ জানুয়ারি বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ১২ জানুয়ারি সকাল ৭টার দিকে দক্ষিণ কানুপুর গ্রামের পাশে একটি পুকুরপাড়ে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা । খবর পেয়ে রহিমের মরদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুল ইসলাম বাবুল বাদী হয়ে ওইদিনই বেগুনবাড়ি গ্রামের ঝন্টু, তৌফিকুল ইসলাম ও জুয়েলের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা করেন।

পরবর্তীতে ২০০৭ সালের ২২ অক্টোবর তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মাহাবুব উল আলম আসামীদের স্বীকারোক্তি ও তদন্তে ৭জনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘশুনানি শেষে আজ দুই আসামীর উপস্থিতিতে ও পাঁচজনের অনুপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।

Reneta

মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, গকুল চন্দ্র মন্ডল, এপিপি এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজজয়পুরহাটের আক্কেলপুরযাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT