চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী-অর্থ বাড়িয়ে প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৭:২০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষার্থীর সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়িয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, এখন থেকে প্রাথমিকের প্রতিটি শিশুই উপবৃত্তি পাবে। এসব কার্যক্রম গ্রহণের ফলে ঝরে পড়ার হার এক সময় শূন্যে নেমে আসবে বলে আশা করছে সরকার।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫-এর ফলের ওপর ভিত্তি করে এ বৃত্তির ফল প্রকাশ করা হলো। এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হলেও এবার দেয়া হয়েছে ৮২ হাজার ৫০০ জনকে। এসব শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে পেয়েছে ৩৩ হাজার আর সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

এবার থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের অর্থের পরিমাণ মাসে ১০০ টাকা বাড়িয়ে ৩০০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১০০ টাকা বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এর ফলে প্রতি শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে। পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো। বাকি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পেতো না বলে এই সুবিধা থেকে বঞ্চিত হতো।

২০১০ এর শিক্ষা বৃত্তির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত  প্রাথমিক বলে গণ্য হওয়ার কথা থাকলেও তা পুরোপুরি বিভাজিত হয়ে তার মন্ত্রণালয়ের দায়িত্বাধীনে আসেনি উল্লেখ করে প্রক্রিয়াটি চলমান বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলছেন, সিটি কর্পোরেশন এবং পৌরসভার বাইরের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিশু এখন উপবৃত্তির আওতায়।“উপবৃত্তির আওতায় আগে ৭৮ লক্ষ শিক্ষার্থী ছিলো। এটা বাড়িয়ে এবার আমরা ১ কোটি ৩০ লক্ষতে নিয়ে গেছি।”

Reneta

বৃত্তির হার আগের মতোই আছে জানিয়ে আওতা বৃদ্ধির কথা জানান মোস্তাফিজুর রহমান। বলেন,  আগে প্রাক-প্রাথমিকে কোন বৃত্তি দেয়া হতো না। প্রাক-প্রাথমিকের বাচ্চাদেরও আমরা ৫০ টাকা করে এই বৃত্তির আওতায় এনেছি।

“আগে দেখা যেতো কোন স্কুলে ৬০ ভাগ পায়, কোনটায় ৭০ ভাগ পায়, এখন যারাই স্কুলে আসবে সবাই পাবে।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাথমিক ও গণশিক্ষাপ্রাথমিক শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT