চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীর প্রবেশপত্র ফিরিয়ে নায়ক পুলিশ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পরীক্ষা শুরু হতে মিনিট দশেক বাকি, হঠাৎ শিক্ষার্থী বুঝতে পারলেন তিনি প্রবেশপত্র না নিয়েই চলে এসেছেন পরীক্ষার হলে। এই ঘটনায় ঘাবড়ে গিয়ে তার কাঁদোকাঁদো অবস্থা।

এমন পরিস্থিতিতে ত্রাতা হয়ে এলেন এক পুলিশ কর্মকর্তা। পরীক্ষা দিতে না পারার শঙ্কা উড়িয়ে সাড়ে ৫ কিলোমিটার দূরে অবস্থিত সেই শিক্ষার্থীর বাড়ি গিয়ে নিয়ে এলেন প্রবেশপত্র।

এমন ঘটনা কলকাতার উল্টোডাঙ্গার। অভাবনীয় ঘটনার নায়ক পুলিশ সার্জেন্ট চৈতন্য মল্লিককে কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছেন ওই পরীক্ষার্থী ও অন্যরা।

কলকাতার উল্টোডাঙায় জয়শওয়াল বালিকা বিদ্যালয়ে সিট পড়েছিল সুমন কুরে নামে এক পরীক্ষার্থীর। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সে বুঝতে পারে বাড়িতে ফেলে এসেছে প্রবেশপত্র। পরীক্ষা না দিতে পারার আশঙ্কায় সে তখন প্রায় কাঁদোকাঁদো। বিষয়টি লক্ষ্য করেন কলকাতা পুলিশের সার্জেন্ট চৈতন্য মল্লিক। তিনি গিয়ে সুমনের কাছ থেকে পুরো বিষয়টি শোনেন।

এরপর পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন চৈতন্য জানিয়ে দেন, কিছুক্ষণের মধ্যেই ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র এনে দিচ্ছেন তিনি। তাই পরীক্ষার্থীকে যেন পরীক্ষায় বসতে দেওয়া হয়। এরপর সুমনকে নির্দিষ্ট সময়েই বসতে দেওয়া হয় পরীক্ষায়।

এরপর চৈতন্য যোগাযোগ করেন সুমনের বাড়িতে। মিনিট কুড়ির মধ্যেই সুমনের বাড়ি পৌঁছে প্রবেশপত্র নিয়ে আসেন তিনি।

Reneta

কলকাতা পুলিশের একজন সদস্যের এমন পদক্ষেপে বাহবা জানিয়েছেন সকলেই। সুমন ও তার পরিবারও অত্যন্ত কৃতজ্ঞ। যদিও নিজের দায়িত্বটুকুই পালন করেছেন বলে মনে করেন চৈতন্য মল্লিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতা পুলিশপ্রবেশপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬

উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

মে ১১, ২০২৬

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT