শিক্ষার্থীদের হাতেকলমে কৃষিকাজ শেখানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিকাজে লজ্জার কিছু নেই। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, কৃষিভিত্তিক শিল্প ও প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তোলা সরকারের লক্ষ্য।
কৃষিখাতে উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎপাদন থেকে বাজারজাত লাভ পর্যন্ত কৃষির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী প্রকাশ আশা করেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের চেষ্টা দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
তিনি জানান, ১৯৭৩ সালে কৃষি তহবিল গঠন করে কৃষকদের জন্য পুরস্কার চালু করেছিলেন বঙ্গবন্ধু। শিক্ষার্থীদের জন্য হাতে কলমে কৃষিকাজ শিক্ষা এবং ছাদ কৃষির চর্চা বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
কৃষিভিত্তিক শিল্প, সরকারের হাতের ভালো বীজ ক্ষমতা বাড়ানো, বিএডিসিকে শক্তিশালী করাসহ কৃষিখাতকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের সঙ্গে কৃষিকের চেষ্টায় উন্নত হবে বাংলাদেশ আর উন্নয়নের মূল ভিত্তি হবে কৃষি।








