চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শিক্ষকদের মিছিলে তদন্ত কমিটির সদস্য

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:২৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
শিক্ষা
A A
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থিত শিক্ষকরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বিভাগ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এদিকে মিছিলে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য অধ্যাপক রাশেদা আখতার। কেননা শিক্ষক লাঞ্ছনা ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল রাশেদা আখতার সে তদন্ত কমিটির একজন অন্যতম সদস্য।

এর আগে তদন্ত কমিটিতে প্রশাসনপন্থী শিক্ষকদের স্থান দেওয়ায় তা বাতিল করে কমিটির পুনগঠনের  দাবি জানিয়ে আসছিলো শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। তদন্ত প্রতিবেদন প্রকাশের পূর্বেই অপরাধীদের শাস্তির চেয়ে মিছিলে অংশ নেয়ায় রাশেদা আখতারের তীব্র সমালোচনা করছে শিক্ষার্থীরা।

এসব বিষয়ে জানার জন্য অধ্যাপক রাশেদা আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিচে দেওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাসজুড়ে।জাবি শিক্ষক

দেখা গেছে, মিছিলে ব্যানারের ডান পাশের নিচের অংশের এক কোণায় জাতীয় স্মৃতিসৌধের ছবির পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছে। ফলে ব্যানার ধরে এক শিক্ষক যখন সামনের দিকে হাঁটছিলেন তখন তার পায়ে লেগে বঙ্গবন্ধুর ছবির অংশটি বারবার উঁচু হয়ে যাচ্ছিল।

Reneta

মিছিলের এ রকম একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা বলছেন, এর মাধ্যমে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের মাধ্যমে যেভাবে অবমাননা করা হয়েছে তা গর্হিত কাজ। আমরা এ ঘটনার ধিক্কার জানাই। এর জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT