চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়েছে সিলেট-চট্টগ্রামে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে ও সিলেটের শিক্ষার্থীদের মধ্যে। চট্টগ্রাম-সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিক্ষার উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তা নেমে এসেছে।

শিক্ষার উপর থেকে বাড়তি ব্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। চট্টগ্রামের জিইসি মোড়ে এবং সিলেট নগরীতেও এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

অনেকদিন ধরে চলে আসা ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনে গতকাল বুধবার দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেসময় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও একজন শিক্ষক ছাড়াও অন্তত ২০ শিক্ষার্থী হয়। এরপরেই রাজধানীসহ সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়।

পুলিশের গুলিবর্ষণের এই ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। সেদিন রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে তারা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী।

গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর প্রথমে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে তা কমিয়ে করা হয় সাড়ে সাত শতাংশ।

এই বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতেই সোচ্চার শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT