সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে কোটা সংস্কার করবে সরকার। এসময় তরুণদের সীমিত সরকারি চাকরির পেছনে না ঘুরে সম্ভাবনার আইটিখাতে আসার আহ্বান জানান তিনি।
রোববার বিজনেস প্রসেস আউটসোর্সিং-বিপিও সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশকে ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো দুই দিনের এই বিপিও সামিট আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন: বিএনপির দেশে জঙ্গিবাদ ছড়ানোর কাজ করছে। তবে এর বিপরীতে যেকোন মূল্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার।
আইসিটি খাতের অগ্রগতি তুলে ধরে সাইবার নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন জয়।
তথ্য প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকে আইটি শিক্ষা অন্তর্ভুক্ত করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়।
বিস্তারিত দেখুন সৌমিক আহমেদের ভিডিও রিপোর্টে:








