চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের দাবি পূরণে দুই সপ্তাহ সময় চেয়েছে বুয়েট প্রশাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে দুই সপ্তাহ চেয়েছে বুয়েট প্রশাসন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা জানান, আমাদের দাবিগুলো বিবেচনা করার জন্য উপাচার্য প্রথমে তিন সপ্তাহ সময় চান। পরে সেখানে উপস্থিত ডিনরা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমাদের আশ্বস্ত করেন।

দুপুরে উপাচার্যের সাথে আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন বুয়েটের আরবান এন্ড রিজিউনাল বিভাগের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক।

তিনি বলেন, আমরা প্রশাসনের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছি। তারা যদি দুই সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে পারেন তাহলে আমরা আসন্ন টার্ম পরীক্ষা দেব।

এর আগে গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন করে তিনটি দাবি পূরণের শর্তে পরীক্ষা দেওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।

Reneta

তাদের দাবিগুলো ছিলো- চার্শশিটভুক্ত আসামিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, আহসানুল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের র‌্যাগের ঘটনায় অভিযুক্তদের শাস্তি প্রদান এবং সাংগঠিক ছাত্ররাজনীতি ও র‌্যাগের বিষয়ে নীতিমালা প্রণয়ন ও বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সে তা যুক্ত করা।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের ছাত্র আবরার ফাহাদকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনআবরারপ্রশাসনবুয়েটশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT