চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের ঢাল বানিয়ে একটি মহল ফায়দা লুটতে চায়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

একইসাথে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ত্যাগ করে নিজেদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল-ডিএসইসি মেধাবৃত্তি ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এসব কথা বলেন।

ডিএসইসি সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে সংসদ সদস্য ইঞ্জি: মো: মোজাফফর হোসেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস হোসেন পলাশ, কে এস বি গ্রুপ চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সন্তানেরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে, আমি তাদের ধন্যবাদ জানাই। নিরাপদ সড়ক আমাদের প্রয়োজন, সরকারও এ বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে, শিক্ষার্থীদের জন্যে ইতিমধ্যেই হাফভাড়া করে দিয়েছে। বেসরকারি মালিক সমিতি ঢাকায় হাফভাড়া করেছে, চট্টগ্রামের জন্য আলোচনা করছে। আশা করবো আমাদের সন্তানেরা এখন ক্লাসে ফিরে যাবে। করোনার কারণে অনেক ক্ষতি হয়েছে, এখন ক্লাসে ফিরে যাবার সময়।’

‘কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করা শুরু হয়েছে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেকে রাজনীতি ফায়দা লোটার চেষ্টা করছে এবং রামপুরার ঘটনাকে সেই অপচেষ্টার অংশ বলেই অনেকে মতপ্রকাশ করেছেন’ বলেন ড. হাছান।

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু পক্ষ আছে পরগাছার মতো। তারা অপরের ওপর ভর করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এই পরগাছারা সক্রিয় হয়ে গেছে। ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। সুতরাং এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি অভিভাবকদের অনুরোধ জানাবো এব্যাপারে আপনারাও সতর্ক থাকবেন। সন্তানেরা যাতে ক্লাসে ফিরে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’

বিএনপি’র বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে, ‘খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে সরকারকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা হবে। তারা তো আমাদের সাড়ে বারো বছর আগে থেকে টেনে হিঁচড়ে নামাতে চাচ্ছেন এবং সেটি করতে গিয়ে রশি ছিঁড়ে তারাই পড়ে গেছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাবো, আরো টান দিলে আপনারা আরও পড়ে যাবেন। সুতরাং সেই চেষ্টা করে কোনো লাভ নেই।’

বেগম জিয়ার যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান চিকিৎসা পান সেজন্য বিএনপি বা বেগম খালেদা জিয়ার পরিবার যেভাবে চাইবে সেভাবেই দেশের অভ্যন্তরে সরকার সব ধরণের ব্যবস্থা করতে বদ্ধপরিকর। বেগম জিয়া ইতোপূর্বেও অসুস্থ হয়েছিলেন এবং দেশের মধ্যে চিকিৎসা নিয়েই তিনি ভালো হয়েছেন। এবারও আশা করি আমাদের মেধাবী ডাক্তারদের সুচিকিৎসায় বেগম জিয়া সহসাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।

মন্ত্রী এসময় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য ডিএসইসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের এই সন্তানেরা আজকে যেমন মেধার স্বাক্ষর রেখেছে ভবিষ্যতে তারা মেধার সাথে মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটিয়ে এমন আলোকিত মানুষ হবে যারা দেশ, সমাজকে পথ দেখাবে।

‘বাংলাদেশ হারার জাতি নয়, বীরের জাতি, জয়ের জাতি, গৌরব ও অহংকারের জাতি’ উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, এই দেশ ও সমাজকে এগিয়ে নিতে মেধার স্বীকৃতি অপরিহার্য। দেশ, সমাজ ও পরিবারের আমরা মেধাচর্চার পাশে কতটুকু দাঁড়াতে পারছি তা ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, সকল পেশার জন্যই মেধার স্বীকৃতি জরুরি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা মেধার প্রতিযোগিতায় টিকতে পারলেই চতুর্থ শিল্পবিপ্লবের যুগের সাথে তাল মেলাতে সক্ষম হবো।

ট্যাগ: নিরাপদ সড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই-নভেম্বরে রপ্তানি বেড়েছে ২৪.২৯ শতাংশ

পরবর্তী

ভারতে দু’জনের ওমিক্রন শনাক্ত

পরবর্তী
A vial and a syringe are seen in front of a displayed stock graph and words "Omicron SARS-CoV-2" in this illustration taken

ভারতে দু’জনের ওমিক্রন শনাক্ত

নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রার উদ্বোধনে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা’র উদ্বোধন

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT