চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলন সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্রোহ: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের আন্দোলনকে দীর্ঘ দিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলন হিসেবে দেখছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সেই সঙ্গে তারা মনে করছে, সড়কের এ অব্যবস্থাপনার দায় এড়ানোর সুযোগ নেই সরকারের।

শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নিয়মিত বৈঠক শেষে একথা জানান ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: রাজধানীতে বাসচাচায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা বর্বর হত্যাকাণ্ড। ১৪ দল বিশ্বাস করে এ নৃশংসতম হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে বাংলাদেশ দেখেছে কিশোর-সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে।

নাসিম বলেন: হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বিচারের দবি করছি। সড়কের অব্যবস্থাপনার বিরূদ্ধে মানুষ যে বিদ্রোহ করেছে ১৪ মনে করে এটা অবশ্যই যুক্তিসংগত।  এ অব্যবস্থাপনার সঙ্গে যারাই জড়িত তাদের বিচারে আওতায় আনতে হবে।

পরিবহন সেক্টরের অনিয়মের জন্য শ্রমিক ফেডারেশনকে দায়ী করেন আওয়ামী লীগের এ  সিনিয়র নেতা। তিনি বলেন: এই পরিবহন সেক্টরে যারা কাজ করে, যারা শ্রমিক নেতৃত্ব দেয় তারা দলমত নির্বিশেষে এক সঙ্গে কাজ করে। আপনারা দেখবেন যারা শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছে তাদের সরকারী দল, বিরোধী দল, ডান-বাম কিছু নাই। তারা পরিবহন সেক্টরকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে। নিজেদের স্বার্থে সবাই এক হয়ে যায়। এটার একটা প্রতিবিধান করা প্রয়োজন। আগামী ক্যাবিনেট মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করা হবে। এই সমস্ত খুনিদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হবে।

এটাই যেন সড়কে মৃত্যুর শেষ ঘটনা হয়, এমন প্রত্যাশা করছেন তিনি। বলেন: শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় আমাদের দুর্বলতা আছে।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী বলেন: আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি দ্রুততার মধ্যে বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।  স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করে তার অবস্থান স্পষ্ট করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ নাসিমলিড নিউজশিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

এপ্রিল ২০, ২০২৬

নানা আয়োজনে পর্তুগালে বৈশাখী উৎসব

এপ্রিল ২০, ২০২৬

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT