চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসুর বিকল্প নেই

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:৪৩ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) অনতিবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। তাদের দাবি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসুর বিকল্প নেই। তাই অনতিবিলম্বে জাকসু নির্বাচন দেয়া জরুরি।

বৃহস্পতিবার দুপুরে “শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসু নির্বাচন চাই” ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতাকর্মীরা। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, দীর্ঘ ২৭ বছর যাবৎ জাকসু নির্বাচন হচ্ছে না। যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কাছে জিম্মি হয়ে থাকছে নবীন শিক্ষার্থীরা। অবৈধভাবে উন্নয়ন ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু থাকলে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ হতো।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক আবু সাঈদ বলেন, জাকসু না থাকার কারণে জবাবদিহিতার তীব্র অভাব বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে। ফলে শিক্ষকদের স্বৈরতান্ত্রিক মনোভাব দিনের পর দিন তীব্রতর হচ্ছে। যে শিক্ষক শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে ক্লাস নিতে আসেন, সেই শিক্ষকই আবার দুই মিনিট দেরি করে কোন শিক্ষার্থী ঢুকলে, তাকে ক্লাস থেকে বের করে দেন।

যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বত্র স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবিরোধী দুটি ধারা “শৃংখলা অধ্যাদেশ” এ যুক্ত করেছে। এজন্য কথা বলার কিংবা প্রতিবাদ করার জন্য কোন ছাত্রপ্রতিনিধি নেই। তাই অনতিবিলম্বে জাকসু নির্বাচন চাই। 

মানবন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডাকসু নির্বাচন দিতে পারলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন জাকসু নির্বাচন দিচ্ছে না! অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

Reneta

মানববন্ধনের আহ্বায়ক আদিব আরিফের সঞ্চালনায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জয়নাল আবেদিন শিশির, রেজাউল আমিন, আসিফুল নয়ন, আবু আজাদ, জয়, ইকবাল, খায়রুল, নাঈমসহ অনেক ছাত্রনেতা এসময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকসু নির্বাচনজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT