চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক সিজারের খোঁজে পুলিশের অগ্রগতি কতদূর

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৩৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ৪৮ ঘণ্টা পার হলেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের হাসান সিজারের এখনো কোন খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছেন, সিজারকে উদ্ধারে যেকোন ‘ক্লু’ পাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: এখনো তার অবস্থান সম্পর্কে আমরা খোঁজ পাইনি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাকে উদ্ধারে সাধ্যমতো কাজ করছে।

সিজারের বাবা মোতাহের হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান: ও আমার একমাত্র ছেলে। এখনো আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ সিজারকে উদ্ধার করতে পারেনি। তারা নিজেরাও ধারণা করতে পারছেন না বিষয়টি কী হচ্ছে। তবে তারা তদন্ত করছেন বলে জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন সিজার। সে জন্য বাসার সামনে ক্লোজ সার্কিট ক্যামেরাও স্থাপন করেছিলেন তিনি। কিছু দিন আগে তার বাসায় একজন অপরিচিত ব্যক্তি এসে তার খোঁজ করেছিলেন বলে সিজারের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে।

তবে গতকাল সিজারের দক্ষিণ বনশ্রীর বাসার নিচে গণমাধ্যম সিজারের প্রতি কোনো হুমকি ছিল কি না জানতে চাইলে তার ছোট বোন তামান্না তাসমিন জানিয়েছিলেন, কোনো হুমকি ছিল না।আমরা খুব সাধারণ পরিবার।সিজারের বাবা অবশ্য বলেছিলেন, বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা এলকার সোসাইটি থেকেই করা হয়েছে।

গত ৩১ অক্টোবর সিজার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন; এক-দুইবছর ধরে তিনি বেনামি ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে বিরক্তিকর বার্তা পেয়ে আসছেন।

Reneta

গতকাল বুধবার সিজারের পরিবার থেকে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মোবাশ্বের হাসান সিজারের মুঠোফোন বন্ধ পেয়ে তারা তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও খোঁজ নেন। কিন্তু কোথাও সিজারের সন্ধান না পেয়ে রাত আড়াই’টার দিকে খিলগাঁও থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বুধবার সকালে সিজারের বাবা র্যা ব-৩-এর কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ জানান।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: এখনো সিজারের খোঁজ পাওয়া যায় নি, আমরা আজও তার বাবাকে অফিসে ডেকেছিলাম, তার কাছে কোন তথ্য উপাত্ত রয়েছে কিনা।

আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, মঙ্গলবার পৌনে সাতটা থেকে সিজারের মুঠোফোন বন্ধ, সন্ধ্যা ৬ টা ৪১ মিনিটে তার মুঠোফোনে সর্বশেষ ফোন এসেছিল, তখন তিনি বেগম রোকেয়া স্বরণীর লায়ন্স ভবনের দিকেই ছিলেন।

এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কী ভূমিকা নেয়া হয়েছে জানতে চাইলে র‌্যাব-৩ পরিচালক বলেন: ওই এলাকাগুলোতে র‌্যাব কাজ করছে, আমরা যেকোন ‘ক্লু’ পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।

এমরানুল হাসান আরো বলেন: সিজার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক লেখা লিখতো। এসব বিষয় মাথায় রেখেও আমরা তদন্ত করে চলেছি।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে বাংলাদেশের রাজনীতিতে ইসলামের প্রভাব কতটা ভূমিকা রাখছে, সেটি ছিল সিজারের পিএইচডি থিসিসের বিষয়বস্তু। ইসলাম, রাজনীতি এবং জঙ্গিবাদ বিষয়ে সম্প্রতি তিনি দেশে-বিদেশে বিভিন্ন সংবাদমাধ্যম ও জার্নালে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন।

সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে দিল্লিভিত্তিক একটি জার্নালে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।বিশ্বায়নের ছায়ায় বাংলাদেশের ভেতরে কীভাবে রাজনৈতিক ইসলাম ও উগ্রবাদী সহিংসতা ছড়াচ্ছে, সে বিষয়টি তুলে ধরেছিলেন তিনি সর্বশেষ লেখায়।

সিজার এমন এক সময়ে নিখোঁজ হলেন, যখন বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা দীর্ঘ হচ্ছে।গত ২২ আগস্ট বনানী থেকে ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ, ২৬ আগস্ট ধানমণ্ডি থেকে শিক্ষার্থী ইশরাক আহমেদ, ২৭ আগস্ট গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এবং একই দিন পল্টন থেকে কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান নিখোঁজ হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাশ্বের হাসান সিজারশিক্ষক নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT