চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনা: ‘চাপে’ ছাত্রলীগ নেতাকে বাদ দিয়ে মামলা

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১:৩০ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পাবনায় ছাত্রলীগের নেতাকর্মীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে ‘রাজনৈতিক চাপে’ প্রধান অভিযুক্ত বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আসামি করা হয়নি বলে জানিয়েছেন সেই শিক্ষক।

বুধবার রাত সাড়ে দশটায় সজল (২০) ও শাফিন (২০) নামে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে মামলা করেন পাবনা শহিদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল কুদ্দুস।

তবে ওই ঘটনার সিসিটিভির ফুটেজে অন্তত পাঁচ জনকে শিক্ষক মাসুদুরের উপর হামলা করতে দেয়া যায়। অথচ মামলার আসামি করা হয়েছে মাত্র দুইজনকে। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

Banglabid

ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের শিকার শিক্ষক মো. মাসুদুর রহমানের অভিযোগ, ‘রাজনৈতিক চাপে’ প্রধান আসামি ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে বাদ দিয়ে মামলা করতে হয়েছে।

প্রধান অভিযুক্তকে আসামি না করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, রাতে মামলা হবার পর, অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

Reneta

মাসুদুর পাবনা শহিদ বুলবুল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় কেন্দ্রের মধ্যেই তাকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার শুরু ৬ মে। এইচএসসি পরীক্ষার ডিউটি করছিলেন প্রভাষক মাসুদুর রহমান। সেসময় দেখতে পান তার কক্ষের দু’জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করছে। তিনি তাদের খাতা কেড়ে নেন এবং নিয়মানুযায়ী যতটুকু দায়িত্ব পালন করা দরকার তা করেন।

এতেই বাধে বিপত্তি। ঘটনার পর ৫ দিন চুপ করে থাকলেও গত ১২ মে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হবার পথে দুপুর ১টা ১৫ মিনিটে প্রভাষক মাসুদুর রহমানের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা শহিদ সরকারি বুলবুল কলেজের ছাত্রলীগের সভাপতি জুন্নুনের নেতৃত্বে তার উপরে হামলা চালানো হয়।

কলেজে রাখা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজ গেট থেকে মোটরসাইকেলে করে বের হওয়ার সময় কয়েকজন যুবক এসে অতর্কিত হামলা চালায় শিক্ষক মাসুদুর রাহমানের উপর। তাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারা হয়। ফেলে দেয়া হয় মাথার পাগড়িও। একপর্যায়ে তিনি বেরিয়ে যেতে চাইলে পেছন থেকে এসে তাকে লাথি মারে এক যুবক।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার একজন শিক্ষকের এ ধরনের ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকেই।

এই ঘটনায় সহযোগী অধ্যাপক ড. কৃষ্ণেন্দু কুমার পালকে প্রধান করে এবং ড. ইসমত আরা ও সহকারি অধ্যাপক হারুনুর রশিদসহ কলেজের কর্মচারি ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। কমিটির তদন্তেও উঠে আসে ওই ছাত্রদের অপরাধ।

প্রভাষক মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করার পর ৩৬তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বিসিএস শিক্ষা ক্যাডারে। নিজ সততা ও সদাচারণের গুনে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ভীষণ জনপ্রিয় তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৬তম বিসিএসবিসিএস শিক্ষকমামলাশিক্ষক লাঞ্চনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন আমির-আসিফ

পরবর্তী

গাঁজার আছর কার ওপর, অর্থমন্ত্রী নাকি গণমাধ্যমকর্মীর?

পরবর্তী

গাঁজার আছর কার ওপর, অর্থমন্ত্রী নাকি গণমাধ্যমকর্মীর?

ফিতরা

এ বছর ফিতরা সর্বোচ্চ ১৯’শ ৮০ টাকা সর্বনিম্ন ৭০

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT