চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মূল হোতা ছাত্রলীগ নেতা জুন্নুন গ্রেপ্তার

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিক্ষক লাঞ্ছনার ঘটনার মূল হোতা ছাত্রলীগ নেতা জুন্নুনকে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ। শনিবার ভোরে পাবনার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক চ্যানেল আই অনলাইন-কে বলেন: শিক্ষক লাঞ্চনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

গত বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা হয়। তবে ‘রাজনৈতিক চাপে’ প্রধান অভিযুক্ত বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আসামি করা হয়নি বলে জানিয়েছলেন ওই শিক্ষক।

ওই ঘটনার সিসিটিভির ফুটেজে অন্তত পাঁচ জনকে শিক্ষক মাসুদুরের উপর হামলা করতে দেখা গেলেও মামলার আসামি করা হয় সজল (২০) ও শাফিন (২০) নামে ছাত্রলীগের দুই কর্মীকে। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের শিকার শিক্ষক মাসুদুর রহমান তখন অভিযোগ করেন, ‘রাজনৈতিক চাপে’ প্রধান আসামি ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে বাদ দিয়ে মামলা করতে হয়েছে।

এমনকি প্রধান অভিযুক্তকে আসামি না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কলেজের শিক্ষকরা।

মাসুদুর পাবনা শহিদ বুলবুল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় কেন্দ্রের মধ্যেই তাকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার শুরু ৬ মে। এইচএসসি পরীক্ষার ডিউটি করছিলেন প্রভাষক মাসুদুর রহমান। সেসময় দেখতে পান তার কক্ষের দু’জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করছে। তিনি তাদের খাতা কেড়ে নেন এবং নিয়মানুযায়ী যতটুকু দায়িত্ব পালন করা দরকার তা করেন।

এতেই বাধে বিপত্তি। ঘটনার পর ৫ দিন চুপ করে থাকলেও গত ১২ মে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হবার পথে দুপুর ১টা ১৫ মিনিটে প্রভাষক মাসুদুর রহমানের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা শহিদ সরকারি বুলবুল কলেজের ছাত্রলীগের সভাপতি জুন্নুনের নেতৃত্বে তার উপরে হামলা চালানো হয়।

কলেজে রাখা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজ গেট থেকে মোটরসাইকেলে করে বের হওয়ার সময় কয়েকজন যুবক এসে অতর্কিত হামলা চালায় শিক্ষক মাসুদুর রাহমানের উপর। তাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারা হয়। ফেলে দেয়া হয় মাথার পাগড়িও। একপর্যায়ে তিনি বেরিয়ে যেতে চাইলে পেছন থেকে এসে তাকে লাথি মারে এক যুবক।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার একজন শিক্ষকের এ ধরনের ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকেই।

প্রভাষক মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করার পর ৩৬তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বিসিএস শিক্ষা ক্যাডারে। নিজ সততা ও সদাচারণের গুনে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ভীষণ জনপ্রিয় তিনি।

ট্যাগ: ৩৬তম বিসিএসশিক্ষক লাঞ্চনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার মুখে ঘা, স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না

পরবর্তী

‘বিরতি নিয়ে’ দেশের পথে মাশরাফী

পরবর্তী

‘বিরতি নিয়ে’ দেশের পথে মাশরাফী

ট্রলারে পাওয়া গেলো ২টি হরিণের মাথা, চামড়া ও ৪ মণ মাংস

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT