চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নেতা ছিলেন প্রবীণ রাজনীতিক নারায়ণ চন্দ্র চন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A

পূর্ণ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাওয়া নারায়ণ চন্দ্র চন্দ বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। ১৯৪৫ সালের ১২ মার্চ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন উলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা এ গ্রামের বিখ্যাত চন্দ বংশের স্বর্গীয় কালীপদ চন্দ ও মাতা প্রয়াত রেণুকা বালা চন্দ।

১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা নারায়ণ চন্দ্র চন্দ দীর্ঘদিন শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। স্নাতকোত্তর পরীক্ষার ফল বের হবার পূর্বেই তিনি ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৭৩ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান ও ২০০৫ সাল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 

শিক্ষাজীবন শেষ করেই ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৮ সালে থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ১৯৮৪ সালে তিনি ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ এবং ২০০৩ সালে  ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এখনও তিনি এ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Banglabid

বাংলাদেশের সর্বপ্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং একাধারে পরবর্তী ছয় মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সালাহউদ্দিন ইউসুফের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে ডুমুরিয়া-ফুলতলা আসন থেকে সপ্তম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে নবম ও দশম জাতীয় সংসদে একই আসন থেকে সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

নারায়ণ চন্দ্র চন্দ একজন শিক্ষানুরাগী ব্যক্তি। ১৯৬৮ সালে মাধ্যমিক শিক্ষকদের ঐক্যবদ্ধ করতে তিনি থানা মাধ্যমিক শিক্ষক সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। ডুমুরিয়া উপজেলায় দু’টি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও নির্বাচনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি ব্যাপক অবদান রেখে চলেছেন। 

ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন মন্ত্রীমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT