চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নন, কিন্তু ক্লাস নেবেন পূর্ণিমা ও ফেরদৌস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
পূর্ণিমা ও ফেরদৌস

পূর্ণিমা ও ফেরদৌস

গ্রিন বিশ্ববিদ্যালয়ের বেসিক কোর্সের শিক্ষার্থীদের জন্য তো দারুণ সুযোগ। তারা এবার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আর চিত্রনায়িকা পূর্ণিমার কাছ থেকে তাদের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা শুনবেন। তবে এই কাজকে মোটেও শিক্ষকতার সঙ্গে মেলাতে চান না পূর্ণিমা। তিনি বলেন, ‘এটা মোটেও শিক্ষকতা নয়, মাঝে মাঝে যখন হাতে সময় থাকবে, তখন আমার কিছু অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করব।’

গত ১ আগস্ট মঙ্গলবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্স চালু হয়েছে। জানা গেছে, কোর্স  চালু হওয়ার পেছনে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী আর কয়েকজন নির্মাতার উদ্যোগ।  এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের এফটিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন খান সই করেন। তিন মাস মেয়াদি এই কোর্সের শুরুতে ‘বেসিক অ্যাক্টিং’, পরে ‘অ্যাক্টিং ইন থিয়েটার, টেলিভিশন অ্যান্ড সিনেমা’ এবং সবশেষে অভিনয়ের ওপর ‘প্র্যাকটিক্যাল কোর্স’ করানো হবে।

গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হয়, এই কোর্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন। ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে আরও কয়েকজন অভিনেতা ক্লাসে অভিনয়ের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণিমাফেরদৌস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT