চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকতা করে ৩২ বছর বেতন না পাওয়ার দুঃখ

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:০৬ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ইবতেদায়ী মাদরাসা

প্রায় ৩২ বছর বিনা বেতনে শিক্ষকতা করা ইবতেদায়ী মাদরাসার হালিমা খাতুন বলেন, দুঃখ আর দুর্দশা নিয়ে পরিবার নিয়ে কোনো রকম বেঁচে আছি। একবেলা খাবার যোগার হলে আরেক বেলা খাবারের কথা চিন্তা করে দিন চলে যায়। এই অবস্থায় জীবন আর চলছে না।

কথাগুলো তিনি বলছিলেন প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলার সময়ে।

সপ্তমদিনের মতো প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে বিভিন্ন জেলা থেকে আসা মাদরাসার শিক্ষকরা সমাবেত হয়েছেন। তাদের একটিই দাবি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল সতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ।

অবস্থান ধর্মঘটে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০ থেকে ৩০ হাজার টাকা বেতন পান সেখানে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পান না।

তারা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তক্ষেপ কমনা করছি।

ধর্মঘটে উপস্থিত থেকে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক সমিতির মহাসচিব বলেন,  ২৬১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেমনি ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করে আরও একবার ইতিহাস সৃষ্টি করবেন বলে আশা করি।

Reneta

ধর্মঘট থেকে তিনি জানান, এ দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক মাদরাসায় ফিরে যাবে না এমনকি জাতীয়করণ না করা হলে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি দেওয়ার কথা বলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অবস্থান ধর্মঘটইবতেদায়ী মাদরাসাজাতীয় প্রেসক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT