চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকতায় ফিরে যাচ্ছেন ভূমিপুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

সদ্য পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, অযথা কোনো বিতর্ক যেনো না হয় সেজন্য নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি পদত্যাগ করেছেন।

তার মতো একজন ভূমিপুত্রের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারার মতো ঘটনার জন্য তিনি বাংলাদেশের জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারো শিক্ষকতা এবং গবেষণায় ফিরে যাওয়ার কথাও জানিয়েছেন।

দেশ-বিদেশের যারা রিজার্ভ চুরির ঘটনায় জড়িত, তদন্ত করে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিদায়ী গভর্নর। সংকটকে ভবিষ্যতের সম্ভাবনায় রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেছেন: এটা ছিলো হাইটেক সাইবার অ্যাটাক, অনেকটা টেরোরিস্ট অ্যাটাকের মতো ঘটনা। সব মিলে আমাদের বুঝতে কিছুটা সময় লেগেছে। একটা অস্পষ্টতাও ছিলো।

রিজার্ভ চুরির পরের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, রিজার্ভের যে অর্থ রয়েছে তা আগে নিরাপদ করা হয়েছে, এরপর যে অর্থ বের হয়ে গেছে তা ফেরৎ আনার চেষ্টা করেছি।

‘বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো দেখেছি, তিলে তিলে খনির মতো ২৮ বিলিয়ন ডলার জমা করেছি, আমার অবহেলায় এটা হারিয়ে যাবে এটা মানতে আমার কষ্ট হচ্ছে,’ উল্লেখ করে তিনি বলেন, সাত বছর আগে তিনি যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশের রিজার্ভ ছিলো সাড়ে ছয় বিলিয়ন ডলার যা এখন ২৮ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে ড. আতিউর রহমান বলেন, ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল অবস্থায় আনা হয়েছে, এর ধারাবাহিকতায় উত্তরসূরীরা পুরো ব্যাংকিং খাতকে নিরাপদ করবে বলে প্রত্যাশা করছি।

Reneta

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং এর যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা চালু রাখার আহ্বান জানিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

গুলশানের বাসভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আবারো শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা জানিয়েছেন ড. আতিউর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ মার্চ হাজির হতে হবে মোজাম্মেল -কামরুলকে

পরবর্তী

শিক্ষকতায় ফিরে যাচ্ছেন ভূমিপুত্র

পরবর্তী

আতিউর রহমানের পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ: প্রধানমন্ত্রী

আতিউর রহমানের পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT