চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিকারী’কে ছাড়িয়ে গেছে ‘নবাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
বিনোদন
A A
‘নবাব’ ছবির দৃশ্য

‘নবাব’ ছবির দৃশ্য

‘শিকারী’ ছবিতে শাকিব খানকে দেখে সবাই অবাক হয়েছিলেন গত বছর। নতুন লুকের শাকিবে মুগ্ধ হয়ে সিনেমা হলে ছুটেছে দর্শক। সবার একই মন্তব্য, এমন শাকিবকে তারা এর আগে দেখেননি। শুধু দর্শক নয়, দর্শকের পাশাপাশি অন্য নায়ক-নায়িকা আর পরিচালক, প্রযোজকদেরও ছিল একই মত। গত বছর ঈদে দারুণ ব্যবসা সফল ছবি ছিল ‘শিকারী’।

এ বছর ঈদেও মুক্তি পেয়েছে শাকিব খানের দুটি ছবি—‘নবাব’ ও ‘রাজনীতি’। ঈদের দিন লন্ডন থেকে শাকিব খান জানান, তিনি খবর পেয়েছেন, এরই মধ্যে ঈদের দিনই ‘শিকারী’ ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে ‘নবাব’।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, এবার ঈদে দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নবাব’। প্রথম দিনেই ‘নবাব’ ছবিটি গত বছরের ঈদের ছবি ‘শিকারী’র সাফল্যকে ছাড়িয়ে গেছে।

তিনি আরও জানান, ছবির টিকিট না পেয়ে গতকাল সোমবার চট্টগ্রামের পুরবী সিনেমা হল আর কাপাসিয়ার একটি সিনেমা হল ভাংচুর হয়েছে। এই দুটি হলে অন্য সব হলের মতোই প্রচুর দর্শক হয়েছে। সিট ক্যাপাসিটি ছিল ১,০০০, কিন্তু দর্শক ছিল তিন গুণেরও বেশি। আর দর্শক টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে দর্শক উত্তেজিত হয়ে হলের ভেতের ঢেুকে ভাংচুর করে।

‘নবাব’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও আবদুল আজি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জিসহ অনেকে।

‘শিকারী’ ছবির দৃশ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক লিটন বাশারের অকাল প্রয়াণ

পরবর্তী

সালমানের ঈদ পার্টি

পরবর্তী
ঈদ পার্টিতে বলিউডের তারকারা

সালমানের ঈদ পার্টি

বইয়ের সঙ্গে মিতালির কেন এমন ‘মিতালি’?

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT